আজ শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক, ১৪৩৩ | ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২২°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

পার্শ্ববর্তী দেশের নির্দেশনায় গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করার চক্রান্ত চলছে: রিজভী

  • MIT ERP
  • Update Time : 03:12:15 pm, Saturday, 7 November 2026
  • 27

পার্শ্ববর্তী দেশের নির্দেশনায় গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করার চক্রান্ত চলছে: রিজভী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পার্শ্ববর্তী দেশ থেকে পাওয়া নির্দেশনায় ঘাতকেরা এ দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘কোথাও কোথাও গলির ভেতর থেকে ককটেল–বোম ফোটাচ্ছে। পার্শ্ববর্তী দেশ থেকে নির্দেশ আসছে– এখাসে বসে থেকে টাকা–পয়সা দিয়ে ঘাতকরা এ দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। জনগণ উপযুক্তভাবেই তাদের প্রতিহত করবে। সরকার এ ব্যাপারে প্রস্তুত।’

এসময় রুহুল কবির রিজভী আরও বলেন, ‘৭ নভেম্বরের বিপ্লবে দেশ প্রকৃত স্বাধীনতা–সার্ভভৌমত্বের অঙ্গীকার খুঁজে পায়। ৭ নভেম্বরের চেতনা মুক্তির চেতনা, গণতন্ত্রের চেতনা, স্বাধীনতা রক্ষার চেতনা, সার্বভৌমত্ব শক্তিশালী করার চেতনা। এই চেতনায় জাতি বারবার ঘুরে দাঁড়িয়েছে।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পেছনে ছিল ৭ই নভেম্বরের চেতনা। ৭ নভেম্বরের তিন অঙ্গীকার– স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রের অব্যাহত ধারা। এই প্রত্যয় নিয়ে আবার জুলাইয়ে এ দেশের মানুষ বিপ্লবে নেমে আসে এবং গণতন্ত্রবিরোধী অপশক্তিকে পরাজিত করে।’

৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতীয়তাবাদী শক্তি সকল অগণতান্ত্রিক ও দেশবিরোধী শক্তির বিরুদ্ধে প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পার্শ্ববর্তী দেশের নির্দেশনায় গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করার চক্রান্ত চলছে: রিজভী

Update Time : 03:12:15 pm, Saturday, 7 November 2026