আজ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২০ কার্তিক, ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৩°C
সর্বোচ্চ: ২৯°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

নারী টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় ব্যাটার প্রেমা রাওয়াত

  • MIT ERP
  • Update Time : 02:50:25 am, Thursday, 5 November 2026
  • 15

নারী টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় ব্যাটার প্রেমা রাওয়াত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নারী টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড গড়ে ইতিহাস লিখলেন ভারতের প্রেমা রাওয়াত। মাত্র ১৪ বলে অপরাজিত ৫০ রান করে তিনি পেছনে ফেলেছেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানাকে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়, সোমবার পুনের এমসিএ ক্রিকেট স্টেডিয়ামে সিনিয়র উইমেনস টি-টোয়েন্টি ট্রফির ম্যাচে হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল উত্তরাখণ্ড।

ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে ৮৯ রানের বড় জয় এনে দেন প্রেমা। তার ১৪ বলে অপরাজিত ৫০ রানের ইনিংসেই গড়ে ওঠে নতুন বিশ্বরেকর্ড। ইনিংসের শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন এই লেগ স্পিনার। ছয়টি চার ও চারটি ছক্কায় সাজানো তার ইনিংসের স্ট্রাইক রেট ছিল ৩৫৭.১৪। শুধু ব্যাটিংয়েই নয়, বল হাতেও ছিলেন কার্যকর। চার ওভার বল করে মাত্র ১২ রান দিয়ে নেন দুটি উইকেট।

স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কারটিও উঠেছে তার হাতে। গত মে মাসে করাচিতে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫ বলে অর্ধশতক করেছিলেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা। সেটিই ছিল নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ড। এর আগে ১৮ বলে ফিফটি করার কীর্তি ছিল নিউজিল্যান্ডের সোফি ডিভাইন, অস্ট্রেলিয়ার ফোবি লিচফিল্ড ও ভারতের রিচা ঘোষের।

প্রেমা রাওয়াত এবার ১৪ বলে ফিফটি করে নারী টি-টোয়েন্টির সামগ্রিক রেকর্ডের শীর্ষে উঠে এসেছেন। তবে তার কীর্তিটি ঘরোয়া টি-টোয়েন্টিতে। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ডটি এখনো ফাতিমা সানার দখলেই রয়েছে। লেগ স্পিনার হিসেবে পরিচিতি পাওয়া প্রেমা ভারতের জাতীয় দলের পাশাপাশি ‘ইন্ডিয়া এ’ দলের হয়েও খেলেছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পাবনা পলিটেকনিকের ছাত্রাবাস বন্ধ ১১ বছর ধরে, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা

নারী টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় ব্যাটার প্রেমা রাওয়াত

Update Time : 02:50:25 am, Thursday, 5 November 2026