আজ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২১ কার্তিক, ১৪৩৩ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৩°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

গাজীপুরে গায়েবানা জানাজায় হামলা, ঢামেকে ভর্তি এনসিপি ও শ্রমিক শক্তির ৪ নেতা

  • MIT ERP
  • Update Time : 03:44:53 am, Thursday, 5 November 2026
  • 29

গাজীপুরে গায়েবানা জানাজায় হামলা, ঢামেকে ভর্তি এনসিপি ও শ্রমিক শক্তির ৪ নেতা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গাজীপুর চৌরাস্তায় পুলিশের গুলিতে নিহত পোশাকশ্রমিক তৌফিক হোসেনের গায়েবানা জানাজায় লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ উঠেছে পুলিশ ও বিজিবির বিরুদ্ধে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে এ ঘটনায় জাতীয় শ্রমিক শক্তি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার নেতা আহত হয়েছেন।

তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির (২৮), যুগ্ম সদস্যসচিব শেখ রায়হান (২৮), গাজীপুর জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম রাহুল (২৫) এবং এনসিপির গাজীপুর জেলা কমিটির সদস্যসচিব আবুল কাশেম (৪১)। জানা গেছে, পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের অংশ হিসেবে এবং নিহত শ্রমিক তৌফিকের স্মরণে জাতীয় শ্রমিক শক্তির উদ্যোগে গায়েবানা জানাজার আয়োজন করা হয়।

বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে জানাজা শুরু হলে পুলিশ ও বিজিবি সদস্যরা লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে কর্মসূচি পণ্ড হয়ে যায়। আহতদের উদ্ধার করে বিকেল সাড়ে ৪টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। আহত নেতাদের দেখতে বুধবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

এ সময় সাংবাদিকদের তিনি বলেন, পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন ন্যায্য ও যৌক্তিক। সরকার বলপ্রয়োগের মাধ্যমে আন্দোলন দমনের চেষ্টা করছে। নাহিদ ইসলাম অভিযোগ করেন, গাজীপুরে শান্তিপূর্ণ গায়েবানা জানাজার কর্মসূচিতেও পুলিশ, বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলা চালিয়েছে। এতে জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়কসহ নারী-পুরুষ মিলিয়ে প্রায় ১৭ জন শ্রমিক আহত হয়েছেন।

তাঁদের কয়েকজনের অবস্থা গুরুতর। তিনি আরও বলেন, শ্রমিকদের দাবি নিয়ে সরকার আন্তরিক আলোচনায় না গিয়ে গ্রেপ্তার, মামলা ও দমন-পীড়নের পথ বেছে নিয়েছে। শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি মেনে নেওয়া, নিহত শ্রমিক তৌফিকের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার এবং আইএলও কনভেনশন অনুযায়ী তাঁর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি। এনসিপি আহ্বায়ক বলেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, গ্রেপ্তার শ্রমিকদের নিঃশর্ত মুক্তি এবং আন্দোলনে অংশ নেওয়ার কারণে কোনো শ্রমিককে চাকরিচ্যুত বা হয়রানি না করার নিশ্চয়তা দিতে হবে।

পাশাপাশি শ্রমিক, মালিক ও রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সংকট সমাধানে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে আহত মাজহারুল ইসলাম ফকিরের ভাই শফিক ও আশরাফুল ইসলাম রাহুলের স্ত্রী শাহানা অভিযোগ করেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা গ্রহণযোগ্য নয়। তাঁরা এ ঘটনার বিচার দাবি করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকদের বরাত দিয়ে জানান, আহতদের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার গুরুত্ব বিবেচনায় বিভিন্ন ওয়ার্ড ও কেবিনে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত

গাজীপুরে গায়েবানা জানাজায় হামলা, ঢামেকে ভর্তি এনসিপি ও শ্রমিক শক্তির ৪ নেতা

Update Time : 03:44:53 am, Thursday, 5 November 2026