আজ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক, ১৪৩৩ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ২৭%

রাজনৈতিক স্বার্থে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 01:44:22 pm, Tuesday, 3 November 2026
  • 13

রাজনৈতিক স্বার্থে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য দেশের পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টি এবং কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, কোনো পক্ষ যদি পরিকল্পিতভাবে পোশাক কারখানা বন্ধ করা কিংবা উৎপাদন ব্যাহত করার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে যেসব কারখানা ইতোমধ্যে বন্ধ রয়েছে, সেগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার সবকিছুর সঙ্গে শ্রমিকদের প্রকৃত দাবি-দাওয়ার সংশ্লিষ্টতা নেই। কিছু মহল রাজনৈতিক স্বার্থে কারখানার উৎপাদন বন্ধ রাখতে শ্রমিকদের উসকানি দিচ্ছে। এমন কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। পাশাপাশি কিছু দুষ্কৃতকারী হামলার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

শ্রমিকদের দাবি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, তাদের দাবিগুলো বিবেচনায় নিয়ে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। শ্রমিকদের পাশাপাশি মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা হয়েছে। শ্রমিকনেতা ও কারখানা মালিকদের অধিকাংশের সঙ্গে কথা বলে উভয় পক্ষের মধ্যে সন্তোষজনক অবস্থান পাওয়া গেছে বলে জানান তিনি। মজুরি বোর্ডের কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষের আলোচনার ভিত্তিতে নতুন মজুরি নির্ধারণের বিষয়টি বিবেচনা করা হবে।

শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হয়, এমন বিষয়গুলো মাথায় রেখে ন্যূনতম মজুরি নির্ধারণের আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত মজুরি বোর্ডের মাধ্যমেই আসবে। তিনি আরও বলেন, শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে আলোচনার প্রক্রিয়া এখনো চলমান। তাই এ সুযোগে নতুন করে শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির কোনো যৌক্তিকতা নেই।

যারা কারখানা বন্ধ কিংবা উৎপাদন ব্যাহত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, পতিত ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট কিছু মহল নিজেদের রাজনৈতিক স্বার্থে পোশাকশিল্পে অস্থিরতা ছড়ানোর চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে সরকার কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নান্দাইলে চলন্ত ট্রাকে আগুন, বিদ্যুৎহীন পুরো পৌর শহর

রাজনৈতিক স্বার্থে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : 01:44:22 pm, Tuesday, 3 November 2026