আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৩১%

প্রধানমন্ত্রীর সাথে জেবিআইসি গভর্নরের বৈঠক: ঢাকায় কার্যালয় খোলার আলোচনা

  • MIT ERP
  • Update Time : 10:13:11 am, Wednesday, 28 October 2026
  • 31

প্রধানমন্ত্রীর সাথে জেবিআইসি গভর্নরের বৈঠক: ঢাকায় কার্যালয় খোলার আলোচনা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকো। বৈঠকে বাংলাদেশের জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং অবকাঠামো খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি ঢাকায় ব্যাংকটির কার্যালয় খোলার বিষয়ে আলোচনা করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এবং বিভিন্ন খাতে বিনিয়োগ ও সহযোগিতার জন্য জাপানের আন্তর্জাতিক সহযোগিতা ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার বিভিন্ন বিধিবিধান সংস্কার ও সহজীকরণের উদ্যোগ নিয়েছে।

’ বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন এবং ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি। তারেক রহমান আরও বলেন, ‘জাপানের আন্তর্জাতিক সহযোগিতা ব্যাংকের অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো বাংলাদেশের বর্তমান সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ’ এ সময় বাংলাদেশে ব্যাংকটির একটি কার্যালয় খোলার অনুরোধ জানানো হয়।

জবাবে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা ব্যাংকের গভর্নর আমাকাওয়া কাজুহিকো প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে জানান।

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিনিয়োগ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যরা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন আহত

প্রধানমন্ত্রীর সাথে জেবিআইসি গভর্নরের বৈঠক: ঢাকায় কার্যালয় খোলার আলোচনা

Update Time : 10:13:11 am, Wednesday, 28 October 2026