আজ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৭°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৬১%

কোটালীপাড়ায় দুই ফার্মেসিকে ৫৫ হাজার টাকা জরিমানা

  • MIT ERP
  • Update Time : 07:47:05 pm, Tuesday, 27 October 2026
  • 16

কোটালীপাড়ায় দুই ফার্মেসিকে ৫৫ হাজার টাকা জরিমানা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মেয়াদোত্তীর্ণ ও নমুনা ওষুধ সংরক্ষণ এবং লাইসেন্সসংক্রান্ত অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার সিকির বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীন।

অভিযানে বাংলাদেশ মেডিকেল হলে নমুনা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং লাইসেন্স না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, হাদিউজ্জামান ফার্মেসিতে লাইসেন্স নবায়ন না থাকা ও নমুনা ওষুধ সংরক্ষণের দায়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ইউএনও সাইফ-উল-আরেফীন বলেন, ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ও নমুনা ওষুধ রাখা এবং লাইসেন্সসংক্রান্ত অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন গোপালগঞ্জের ঔষধ তত্ত্বাবধায়ক মো. ফজলুল হক।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

কোটালীপাড়ায় দুই ফার্মেসিকে ৫৫ হাজার টাকা জরিমানা

Update Time : 07:47:05 pm, Tuesday, 27 October 2026