আজ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৭°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৬১%

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি ও পচা খাবার সংরক্ষণে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • MIT ERP
  • Update Time : 07:39:51 pm, Tuesday, 27 October 2026
  • 15

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি ও পচা খাবার সংরক্ষণে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চাঁদপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি এবং পচা-বাসি খাবার সংরক্ষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে শহরের জিটি রোড, বিপণীবাগ ও লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে মিজি এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা এবং ফ্রিজে পচা-বাসি খাবার সংরক্ষণের দায়ে মেঘনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন।

প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে। এ সময় সংরক্ষিত পচা-বাসি খাবার ধ্বংস করা হয়। অভিযান শেষে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ওষুধ বা পণ্য বিক্রি এবং অবৈধ মজুতদারি থেকে বিরত থাকতে বলা হয়েছে।

অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি ও পচা খাবার সংরক্ষণে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

Update Time : 07:39:51 pm, Tuesday, 27 October 2026