আজ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক, ১৪৩৩ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩২°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

বীর মুক্তিযোদ্ধা শহিদুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  • MIT ERP
  • Update Time : 02:44:11 pm, Sunday, 25 October 2026
  • 22

বীর মুক্তিযোদ্ধা শহিদুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ময়মনসিংহ রিজিয়ন টুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএমের বাবা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শহিদুল হকের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গত ২২ অক্টোবর কুমিল্লার মুরাদনগর উপজেলার বাইরা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ঢাকার বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম শহিদুল হক বাইড়া মোহাম্মদ আরিফ স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন।

শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পরিচালক এবং কুমিল্লা জেলা সম্পাদক পরিষদের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া কুমিল্লা থেকে প্রকাশিত সরকারি মিডিয়াভুক্ত মাসিক জয়ভেরি পত্রিকার সম্পাদক হিসেবে তিনি তিন দশকেরও বেশি সময় দায়িত্ব পালন করেন।

দৈনিক ইনকিলাব পত্রিকার মুরাদনগর-দেবিদ্বার এলাকার সংবাদ প্রতিনিধি ও কলামিস্ট হিসেবেও কাজ করেছেন তিনি। পরিবার সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ ঢাকার আজিমপুর সরকারি অফিসার্স কলোনি জামে মসজিদ, দেবিদ্বার ফাজিল এতিমখানা জামে মসজিদ এবং বাইরা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। ২২ অক্টোবর বাইরা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফনের আগে কুমিল্লা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

পরে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে তাঁকে সমাহিত করা হয়। মরহুম শহিদুল হক দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, লিভার ও কিডনির জটিলতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আইজিপির ক্রসফায়ার সংক্রান্ত বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

বীর মুক্তিযোদ্ধা শহিদুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

Update Time : 02:44:11 pm, Sunday, 25 October 2026