আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কুমিল্লার লালমাই উপজেলার ৯ নম্বর বাকই উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাহাঙ্গীর আলমের সমর্থনে কাতারপ্রবাসীদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় কাতারের রাজধানী দোহার বিক্রমপুর রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। ফরিদ আহমদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কামাল হোসেন। এ সময় বক্তব্য দেন রুহুল আমিন, মামুন হোসেন, সেলিম আহমদ, শরিফ উদ্দিন ও জাহিদ হোসেনসহ আরও অনেকে। বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাহাঙ্গীর আলমকে বিজয়ী করতে কাতারপ্রবাসীরা সার্বিক সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছেন। তাঁর সমর্থনে প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।






















