আজ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৯ কার্তিক, ১৪৩৩ | ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬%

ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন সম্মাননা পেলেন সাব্বির করিম

  • MIT ERP
  • Update Time : 10:41:16 pm, Saturday, 24 October 2026
  • 12

ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন সম্মাননা পেলেন সাব্বির করিম

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দীর্ঘ ৩১ বছর ধরে চ্যারিটি ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদান রাখার স্বীকৃতি হিসেবে ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন সম্মাননা পেয়েছেন ব্রিটিশ এয়ারওয়েজের সিনিয়র কেবিন ক্রু সাব্বির করিম।

গত ২২ অক্টোবর লন্ডনের ঐতিহাসিক গিল্ডহলে (Guildhall) আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। পরে তাঁকে সম্মাননা জানাতে একটি সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সমাজকর্মী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংবর্ধনার আয়োজন করেন কাউন্সিলর মনসুর আলী।

সাব্বির করিম দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন চ্যারিটি ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর ভিলেজসহ বিভিন্ন এলাকায় তাঁর চ্যারিটিমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা কার্যক্রমে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর মনসুর আলী, অ্যান ক্লার্ক (অ্যাসেম্বলি মেম্বার), অধ্যাপক টম সেলউইন ও রুথ, সাবেক স্পিকার আহবাব হোসেন ও খালেস আহমেদ, ক্যামডেনের সাবেক মেয়র হিদার জনসন ও শেরওয়ান চৌধুরী, ডা. শাহনূর খান, ডা. জাকির খান এবং ডা. রফিকুল হায়দার।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্টারের প্রতিনিধি জালাল উদ্দিন, দেলওয়ার হোসেন ও তোফাজ্জল মিয়া, ফারুক মিয়া এমবিই, মেসবাহ আহমেদ এমবিই, জাকি রিজওয়ানা আনোয়ার, আবদুল বশির, আজাদ হোসেন সিম্যাপ, মো. পারভেজ কুরেশি, তোফাজ্জল আলম সোনারগাঁও, ইয়াওয়ার খান, সাগির বখত ফারুক, মাহবুব শামীম, নাসির মিয়া, ইসলাম তারিক ও এতোয়ার মিয়া। অনুষ্ঠানে সাব্বির করিমের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী আনিলা করিম ও ছেলে শাহরাজ করিম।

‘ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন’ লন্ডন নগরীর একটি ঐতিহাসিক সম্মাননা। ঐতিহ্যগতভাবে এটি বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের দেওয়া হয়ে থাকে। এই সম্মাননা সাব্বির করিমের দীর্ঘদিনের মানবিক ও চ্যারিটিমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘ ৩১ বছরের মানবসেবামূলক যাত্রায় এই স্বীকৃতি তাঁর কাজকে আরও উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।

একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের চ্যারিটি ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দুই হাজতির মৃত্যু, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বজনদের বিক্ষোভ

ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন সম্মাননা পেলেন সাব্বির করিম

Update Time : 10:41:16 pm, Saturday, 24 October 2026