আজ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৯ কার্তিক, ১৪৩৩ | ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

৮ মাসে বিএনপি সরকারের লেজেগোবরে অবস্থা: গোলাম পরোয়ার

  • MIT ERP
  • Update Time : 07:30:14 pm, Saturday, 24 October 2026
  • 14

৮ মাসে বিএনপি সরকারের লেজেগোবরে অবস্থা: গোলাম পরোয়ার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিএনপি সরকারের আট মাস পূর্ণ হওয়ার আগেই লেজেগোবরে অবস্থা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেন, সরকারের কয়েকজন সংসদ সদস্য ও মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে।

সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে লুটপাট, চাঁদাবাজি ও দখলদারত্বের অভিযোগও তোলেন তিনি। শনিবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গোলাম পরওয়ার। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘সকালে এক কথা, বিকেলে আরেক কথা।

আট মাসও যায়নি, এর মধ্যেই কয়েকজন এমপি-মন্ত্রীর পদত্যাগের ঘটনা ঘটেছে। ’ এ সময় তিনি সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অনিয়ম ও লুটপাটের অভিযোগ তুলে বলেন, সারা দেশে লুটপাটের হাট বসানো হয়েছে। গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, মাদক ছড়িয়ে পড়েছে ঘরে ঘরে। সরকারের একজন মন্ত্রীর আশপাশে মাদক ও মবের তৎপরতা রয়েছে বলেও দাবি করেন তিনি।

এ ছাড়া একজন মন্ত্রীর ছেলে ও ভাইকে ৩০ থেকে ৪০ কোটি টাকা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন জামায়াতের এই নেতা। তবে এসব অভিযোগের পক্ষে তিনি জনসভায় কোনো নথি বা প্রমাণ উপস্থাপন করেছেন কি না, তা বক্তব্যে স্পষ্ট নয়। জামায়াতের বিরুদ্ধে ১৯৭১ সালের ভূমিকা নিয়ে বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতার বক্তব্যের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, সম্প্রতি তাঁরা রাজনৈতিক বক্তব্য দিতে গিয়ে জামায়াতকে ঘায়েল করার চেষ্টা করেছেন।

জামায়াতের বিরুদ্ধে গণহত্যা ও নারী নির্যাতনের অভিযোগকে তিনি মিথ্যা বলে দাবি করেন। তাঁর বক্তব্য, তৎকালীন পাকিস্তান আমলে গণহত্যার সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক ছিল না। বরং যারা এসব অভিযোগ করছেন, তাঁদের পরিবারের জ্যেষ্ঠ সদস্যদের কেউ কেউ ওই অভিযোগের সঙ্গে জড়িত ছিলেন বলে পাল্টা দাবি করেন তিনি। ১৯৯৪ সালের মাগুরা উপনির্বাচনের প্রসঙ্গ টেনে গোলাম পরওয়ার বলেন, ওই নির্বাচনে ভোট কারচুপির অভিযোগের পর বিএনপির বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল ঐক্যবদ্ধ আন্দোলন করেছিল, যার ধারাবাহিকতায় ১৯৯৬ সালে সরকারের পতন ঘটে।

আসন্ন নির্বাচনেও কারচুপি, কেন্দ্র দখল কিংবা জাল ভোটের চেষ্টা হলে একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেন তিনি। নির্বাচনে অনিয়মের আশঙ্কা প্রকাশ করে গোলাম পরওয়ার বলেন, ভোটে টালবাহানা করা হলে নির্বাচন অফিস ঘেরাও করে দিনরাত পাহারা দেওয়া হবে। কোনো প্রিসাইডিং বা পোলিং কর্মকর্তা জাল ভোট দিতে সহায়তা করলে, ভোট গণনায় অনিয়ম করলে কিংবা এজেন্টদের বাধা দিলে ভোটকেন্দ্র ঘেরাও করার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে বলেন, ‘আমরা ভোট ডাকাতি করব না, কাউকে করতেও দেব না। ’ আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, ঠাকুরগাঁও-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের মধ্য দিয়ে বিএনপিকে ‘লাল কার্ড’ দেখাতে হবে। চাঁদাবাজি ও দখলদারত্বের রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে আগামী ২৯ তারিখ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম। এ ছাড়া বক্তব্য দেন ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী দেলাওয়ার হোসেন, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, ডাকসুর ভিপি আবু সাদিক কায়েমসহ ১১ দলীয় ঐক্যজোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীনের সভাপতিত্বে জনসভাটি সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর। ঠাকুরগাঁও-১ আসনের সদর, রুহিয়া ও ভূল্লী এলাকার উদ্যোগে এ জনসভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পায়রা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ইলিশ শিকার

৮ মাসে বিএনপি সরকারের লেজেগোবরে অবস্থা: গোলাম পরোয়ার

Update Time : 07:30:14 pm, Saturday, 24 October 2026