আজ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৯ কার্তিক, ১৪৩৩ | ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬%

গাছ কাটতে গিয়ে প্রাণ গেল ইমাম মাওলানা মুফতি নজরুল ইসলামের

  • MIT ERP
  • Update Time : 08:00:11 pm, Saturday, 24 October 2026
  • 12

গাছ কাটতে গিয়ে প্রাণ গেল ইমাম মাওলানা মুফতি নজরুল ইসলামের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নিজ এলাকায় একটি মাদরাসা প্রতিষ্ঠা করে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার স্বপ্ন দেখেছিলেন মাওলানা মুফতি নজরুল ইসলাম। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ঢাকার কর্মস্থল ছেড়ে প্রায় দুই মাস আগে ফিরেছিলেন গ্রামের বাড়িতে।

তবে স্বপ্নের সেই মাদরাসা প্রতিষ্ঠার আগেই গাছ কাটতে গিয়ে প্রাণ হারালেন এই আলেম। শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে নিজ বাড়িতে গাছ কাটতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুফতি নজরুল ইসলাম ওই গ্রামের মৃত আব্দুল হামিদ সরদারের ছেলে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাড়িতে একটি মাদরাসা প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে কাজ করছিলেন মুফতি নজরুল। শনিবার সকালে বাড়ির একটি বিটুলি গাছ কাটতে গেলে সেটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুফতি নজরুল ইসলাম দীর্ঘদিন ঢাকায় পল্লী বিদ্যুৎ সমিতির জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রায় দুই মাস আগে তিনি সেখান থেকে গ্রামের বাড়িতে ফিরে আসেন। নিজ এলাকায় একটি মাদরাসা প্রতিষ্ঠা করে স্থায়ীভাবে ঈশ্বরদীতে বসবাসের পরিকল্পনা ছিল তার। মৃত্যুর আগ পর্যন্ত তিনি রহিমপুর পশ্চিমপাড়া জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

গাছ কাটতে গিয়ে প্রাণ গেল ইমাম মাওলানা মুফতি নজরুল ইসলামের

Update Time : 08:00:11 pm, Saturday, 24 October 2026