আজ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৯ কার্তিক, ১৪৩৩ | ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

লালমনিরহাটে ভ্যানচালককে মারধর: বিএসএফকে ক্ষমা চাওয়ার কড়া বার্তা বিজিবির

  • MIT ERP
  • Update Time : 07:19:04 pm, Saturday, 24 October 2026
  • 13

লালমনিরহাটে ভ্যানচালককে মারধর: বিএসএফকে ক্ষমা চাওয়ার কড়া বার্তা বিজিবির

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোর এলাকায় এক ভ্যানচালককে মারধরের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ ঘটনায় ভুল স্বীকার করে ভবিষ্যতে এমন আচরণ না করার বার্তাও দিয়েছেন বিজিবির এক সদস্য। শনিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিজিবির সদস্যের দৃঢ় অবস্থানের প্রশংসা করছেন অনেকে। ভিডিওতে দেখা যায়, ভ্যানচালককে মারধরের ঘটনায় বিএসএফ সদস্যদের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন বিজিবির এক সদস্য।

এ সময় তিনি বিএসএফ সদস্যকে ভুল স্বীকার করে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটানোর আহ্বান জানান। ভিডিওতে বিজিবির ওই সদস্যকে বলতে শোনা যায়, ‘আপনারা অশান্তির কাজ করছেন। আপনারা ভুল স্বীকার করেন যে এরপর আর এরকম হবে না। ’ এ সময় তিনবিঘা করিডোর এলাকার মানুষের সাহসিকতার কথাও তুলে ধরেন তিনি। এর আগে দহগ্রামের লোকজন বিএসএফের এক সদস্যকে অস্ত্রসহ আটক করে বিজিবির কাছে নিয়ে আসেন বলেও উল্লেখ করেন তিনি।

ভিডিওতে বিএসএফের এক সদস্যকে শান্তিপূর্ণভাবে থাকার কথা বলতে শোনা যায়। এ সময় মারধরের ঘটনায় সংশ্লিষ্ট বিএসএফ সদস্য ছুটিতে গেছেন বলেও উল্লেখ করা হয়। তবে এতে সন্তুষ্ট না হয়ে বিজিবির ওই সদস্য কড়া প্রতিবাদ জানিয়ে ক্ষমা চাওয়ার দাবি জানান। ভিডিওতে দুই বাহিনীর সদস্যদের মধ্যে কথোপকথনে বিজিবির দৃঢ় অবস্থান ও বিএসএফের কাছে জবাবদিহি চাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

তবে ভিডিওতে থাকা সদস্যদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। গত ২০ অক্টোবর তিনবিঘা করিডোর দিয়ে পারাপারের সময় এক ভ্যানচালককে মারধরের ঘটনা ঘটে বলে জানা গেছে। পরদিন ২১ অক্টোবর পতাকা বৈঠকে বিষয়টি উত্থাপন করে বিএসএফের কাছে প্রতিবাদ জানায় বিজিবি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের সময় রোগীকে এক হাজার টাকা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

লালমনিরহাটে ভ্যানচালককে মারধর: বিএসএফকে ক্ষমা চাওয়ার কড়া বার্তা বিজিবির

Update Time : 07:19:04 pm, Saturday, 24 October 2026