আজ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৯ কার্তিক, ১৪৩৩ | ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

পুলিশের দুর্নীতি এখনো বন্ধ হয়নি: এমপি আবুল খায়ের

  • MIT ERP
  • Update Time : 06:34:09 pm, Saturday, 24 October 2026
  • 10

পুলিশের দুর্নীতি এখনো বন্ধ হয়নি: এমপি আবুল খায়ের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পুলিশের দুর্নীতি বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া। তিনি বলেন, বিভিন্ন সংস্থায় এখনো দুর্নীতি চলছে।

পুলিশ টাকা নিচ্ছে, আবার সাধারণ মানুষও টাকা দিচ্ছে। রাতারাতি এ পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে রাজধানীর তেজগাঁওয়ের মনিপুরীপাড়ায় রায়পুর ক্লাব লিমিটেডের সংবর্ধনা ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আবুল খায়ের ভূঁইয়া বলেন, পুলিশের দুর্নীতি বন্ধ হয়নি। বিভিন্ন সংস্থাগুলোতেও দুর্নীতি চলছে।

খোঁজ নিয়ে দেখুন, পুলিশ পয়সা খাচ্ছে, পাবলিকও দিচ্ছে, পুলিশও খাচ্ছে। করার কিছুই নেই, আমি কত চিল্লাব? আমরা তো চেষ্টা করতেছি, চেষ্টার তো ত্রুটি নেই। তবে রাতারাতি পরিবর্তন করা সম্ভব না। মাদক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, মাদকটা এখনো এমন পর্যায়ে গেছে, এখন মুদি দোকানসহ সব জায়গায় পাওয়া যায়। তাই মাদকটা বন্ধ করতে হবে সবার আগে। দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি আরও বলেন, দেশের এই বেহাল দশা এক দিনে হয়নি, দীর্ঘদিন ধরে এ অবস্থা তৈরি হয়েছে।

হাসিনার সরকার দেশকে ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশকে আবার সুন্দরভাবে গড়ে তুলতে হবে। বিএনপি সরকার সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। রায়পুর ক্লাব লিমিটেডের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল জাবেদের সভাপতিত্বে এবং ৯৫ ব্যাচের মহিউদ্দিন রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি তোহিদুল ইসলাম, ব্যবসায়ী নেতা ইব্রাহীম খান ও সাইফুল ইসলাম মুরাদসহ ক্লাবের সদস্য ও বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে ক্লাবের সদস্যদের পরিচিতি পর্ব, আলোচনা সভা ও প্রধান অতিথিকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। রায়পুরের সামাজিক উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ক্লাবের সদস্যরা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হলো চাঁদপুর জেলা ইজতেমা

পুলিশের দুর্নীতি এখনো বন্ধ হয়নি: এমপি আবুল খায়ের

Update Time : 06:34:09 pm, Saturday, 24 October 2026