আজ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৯ কার্তিক, ১৪৩৩ | ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

নোয়াখালীতে চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির তালুকদারের পদযাত্রায় নির্বাচনী উৎসব

  • MIT ERP
  • Update Time : 06:24:47 pm, Saturday, 24 October 2026
  • 10

নোয়াখালীতে চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির তালুকদারের পদযাত্রায় নির্বাচনী উৎসব

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীর সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে পদযাত্রা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী হুমায়ুন কবির তালুকদার। শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার উদয় সাধুরহাট এলাকায় আয়োজিত এ পদযাত্রায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-پেশার প্রায় দুই সহস্রাধিক মানুষ অংশ নেন।

এতে নির্বাচনী উৎসব দেখা গেছে। পদযাত্রা শেষে স্থানীয় আলী মার্কেট এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন হুমায়ুন কবির তালুকদার। এ সময় তিনি বলেন, বৃহত্তর চরমটুয়া ইউনিয়নে তিনি দুইবার ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। হুমায়ুন কবির তালুকদার দাবি করেন, দায়িত্ব পালনকালে তিনি এলাকায় সন্ত্রাস, ডাকাতি, মাদক ও চাঁদাবিরোধী কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন।

তাঁর নেতৃত্বে ইউনিয়নের বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। তিনি বলেন, চরমটুয়া ইউনিয়নে এখনো অনেক উন্নয়নকাজ বাকি রয়েছে। চেয়ারম্যান নির্বাচিত হলে অসমাপ্ত উন্নয়ন প্রকল্পগুলো সম্পন্ন করার পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ করবেন। একই সঙ্গে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, ডাকাতি, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার কথাও জানান তিনি।

নির্বাচন কমিশনের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি থেকে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের কথা রয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থীদের সভা-সমাবেশ, পদযাত্রা ও গণসংযোগকে কেন্দ্র করে নোয়াখালীর বিভিন্ন এলাকায় নির্বাচনী তৎপরতা বাড়ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

লালমনিরহাটে ভ্যানচালককে মারধর: বিএসএফকে ক্ষমা চাওয়ার কড়া বার্তা বিজিবির

নোয়াখালীতে চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির তালুকদারের পদযাত্রায় নির্বাচনী উৎসব

Update Time : 06:24:47 pm, Saturday, 24 October 2026