আজ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৮ কার্তিক, ১৪৩৩ | ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ১৮%

পাকুন্দিয়ায় প্লাস্টিকের বিনিময়ে বৃক্ষ কর্মসূচি পালিত, বিতরণ করা হলো এক হাজার চারা

  • MIT ERP
  • Update Time : 08:43:47 pm, Friday, 23 October 2026
  • 12

পাকুন্দিয়ায় প্লাস্টিকের বিনিময়ে বৃক্ষ কর্মসূচি পালিত, বিতরণ করা হলো এক হাজার চারা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

প্লাস্টিক দূষণ রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াস। প্লাস্টিক দূষণ রোধ করি, সবুজ পাকুন্দিয়া গড়ি—স্লোগানকে সামনে রেখে সংগঠনটির উদ্যোগে আয়োজন করা হয় প্লাস্টিকের বিনিময়ে বৃক্ষ কর্মসূচি।

এতে দুটি পরিত্যক্ত প্লাস্টিক বোতলের বিনিময়ে একটি করে গাছের চারা বিতরণ করা হয়। কর্মসূচির আওতায় এক দিনেই প্রায় এক হাজার চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে পাকুন্দিয়া উপজেলা ঈদগাহ মাঠে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা ও পরিবেশ সচেতন মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। আয়োজকেরা জানান, প্লাস্টিক বর্জ্য পরিবেশের জন্য মারাত্মক হুমকি।

এসব বর্জ্য সহজে পচে না। ফলে মাটি ও পানিদূষণের পাশাপাশি জীববৈচিত্র্যের ওপরও বিরূপ প্রভাব পড়ে। পরিত্যক্ত প্লাস্টিক বোতল সংগ্রহের মাধ্যমে মানুষকে বর্জ্য ব্যবস্থাপনায় সচেতন করা এবং বৃক্ষরোপণে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রয়াসের আহ্বায়ক নূরুল জান্নাত মান্না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মাহফুজুর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস এম মিনহাজ উদ্দিন এবং পাকুন্দিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ক. ম. মহিবুল্লাহ বচ্চন। এ সময় স্থানীয় বিশিষ্টজন ও তরুণ প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তাঁরা পরিবেশ রক্ষায় এমন উদ্যোগের প্রশংসা করেন। আয়োজকেরা মনে করেন, প্লাস্টিক বর্জ্য যথাযথভাবে সংগ্রহ ও ব্যবস্থাপনার পাশাপাশি বৃক্ষরোপণ বাড়ানো গেলে পরিবেশ সুরক্ষায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে পরিবেশ রক্ষার দায়িত্ববোধ জাগিয়ে তুলবে এবং নতুন প্রজন্মকে পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়তে উদ্বুদ্ধ করবে। পরিত্যক্ত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণের এ উদ্যোগ শুধু বৃক্ষরোপণে উৎসাহিত করাই নয়, বরং পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরিরও একটি কার্যকর প্রয়াস। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতায় একদিন সবুজ ও পরিচ্ছন্ন জনপদ হিসেবে গড়ে উঠবে পাকুন্দিয়া।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নওগাঁয় অটোরিকশায় মাইকিং করে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, ভিডিও ভাইরাল

পাকুন্দিয়ায় প্লাস্টিকের বিনিময়ে বৃক্ষ কর্মসূচি পালিত, বিতরণ করা হলো এক হাজার চারা

Update Time : 08:43:47 pm, Friday, 23 October 2026