আজ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৮ কার্তিক, ১৪৩৩ | ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৩১%

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৯৫ সদস্যের নতুন কমিটি গঠন

  • MIT ERP
  • Update Time : 08:25:59 pm, Friday, 23 October 2026
  • 16

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৯৫ সদস্যের নতুন কমিটি গঠন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্য সচিব পদে বহাল রেখে ১৯৫ সদস্যের কমিটি পুনর্গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। এতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন নাসীরউদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন সারজিস আলম, আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

আগের কমিটির দুই সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব নতুন কমিটিতে হয়েছেন যুগ্ম আহ্বায়ক। শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে পুনর্গঠিত কমিটি প্রকাশ করা হয়।

এই পুনর্গঠনের মধ্য দিয়ে এনসিপির সাংগঠনিক কাঠামো মুখ্য সমন্বয়ক, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, মুখপাত্রসহ জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক, সংগঠক ও যুগ্ম মুখ্য সমন্বয়ক সাতটি পদ বিলুপ্ত হলো।

কমিটিতে ২৪ জনকে যুগ্ম আহ্বায়ক ও ছয়জনকে যুগ্ম সদস্যসচিব করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে ৩২টি সম্পাদকীয় পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের সঙ্গে এক-দুজন করে সহসম্পাদকও আছেন।

এছাড়াও কমিটিতে ১৯ জন সহসম্পাদক রয়েছেন। ৫৮ জনকে কমিটিতে সদস্য করা হয়েছে। কমিটিতে ১১ জনকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের হোটেলে অগ্নিকাণ্ড, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত কয়েকজন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৯৫ সদস্যের নতুন কমিটি গঠন

Update Time : 08:25:59 pm, Friday, 23 October 2026