আজ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৮ কার্তিক, ১৪৩৩ | ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৩১%

রাজধানীর বসুন্ধরায় নির্মাণাধীন ভবনে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার, পুলিশের প্রাথমিক ধারণা শ্বাসরোধে হত্যা

  • MIT ERP
  • Update Time : 04:48:08 pm, Friday, 23 October 2026
  • 7

রাজধানীর বসুন্ধরায় নির্মাণাধীন ভবনে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার, পুলিশের প্রাথমিক ধারণা শ্বাসরোধে হত্যা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে আলমগীর হোসেন (৫২) নামের এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের ধারণা তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে আলমগীরের মরদেহ উদ্ধার করে পুলিশ। ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ জানান, খবর পেয়ে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের টিনের ছাপরা ঘরের ভেতর থেকে আলমগীরের মরদেহ উদ্ধার করা হয়।

পরে আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এসআই আব্দুল ওয়াদুদ আরও জানান, আলমগীর নির্মাণাধীন ওই ভবনের নিরাপত্তাকর্মী ছিলেন। মরদেহের গলায় আঙ্গুলের ছাপ, ডানপায়ের হাঁটুর নিচে ক্ষত, কানের পাশে আঘাতের চিহ্ন দেখা গেছে। এতে ধারণা করা হচ্ছে তাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত আলমগীর নাটোরের বাগাতিপাড়া উপজেলার সাইলকোনা গ্রামের প্রয়াত কলিম উদ্দিন প্রামানিকের ছেলে। বর্তমানে তিনি ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সরকারের আচরণে ক্ষমতা ছেড়ে যাওয়ার প্রবণতা প্রকাশ পাচ্ছে: জামায়াত

রাজধানীর বসুন্ধরায় নির্মাণাধীন ভবনে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার, পুলিশের প্রাথমিক ধারণা শ্বাসরোধে হত্যা

Update Time : 04:48:08 pm, Friday, 23 October 2026