সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সবশেষ ২৪ ঘণ্টার তথ্যে এ কথা জানানো হয়েছে।
এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি হলো ৩৭১। আর একদিনে হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ২৯৯ রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছর ডেঙ্গুতে মোট আক্রান্ত ১ লাখ ১৯ হাজার ৮০১ জন। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫২১ জন আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে।
অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৫৯,চট্টগ্রামে ২১৯, খুলনায় ১৪৭, ময়মনসিংহে ১০০, রাজশাহীতে ১১৩, রংপুরে ৩৮ এবং সিলেটে ২ জন আক্রান্ত হয়েছেন।





















