আজ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
৬ কার্তিক, ১৪৩৩ | ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

নাগেশ্বরী বাসস্ট্যান্ড-ওয়াপদা সড়ক বেহাল দশায় পরিণত

  • MIT ERP
  • Update Time : 07:50:52 am, Wednesday, 21 October 2026
  • 19

নাগেশ্বরী বাসস্ট্যান্ড-ওয়াপদা সড়ক বেহাল দশায় পরিণত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নাগেশ্বরী বাসস্ট্যান্ড-বামনডাঙ্গা ওয়াপদা বাজার সড়ক এখন মারণফাঁদ। প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। চরম দুর্ভোগে পড়েছেন এ পথে যাতায়াতকারীরা। বাসস্ট্যান্ড-ওয়াপদা বাজার সড়ক ধরে যাতাযাত করে পূর্ব দুধকুমারে অবস্থিত উপজেলার কচাকাটা, কেদার, বল্লভেরখাস, নারায়ণপুর ইউনিয়ন ও বামনডাঙ্গার কিছু অংশের সঙ্গে পৌরসভার একাধিক ওয়ার্ড, বেরুবাড়ী, কালীগঞ্জ, ভিতরবন্দ, নুনখাওয়া ইউনিয়নের বৃহৎ জনগোষ্ঠী।

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এর কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। প্রতিনিয়ত এর গভীরতা বাড়ছে। অসাবধানে সেখানে পা ঢুকে মচকে যায়। উল্টে যায় যানবাহন। বৃষ্টি হলে এর অবস্থা আরও ভয়াবহ। খানাখন্দকে পানি জমে ঢেউ খেলে। হাঁটা পথে পা মচকে অথবা যানবাহন উল্টে পড়ে কাদামাটিতে মাখামাখি হয়ে ফিরতে হয় বাসায়। ভিজে যায় শিক্ষার্থীদের বই-খাতা। এ পথে যাতাযাতকারী নাজমুল ইসলাম, বুলু মিয়া, আলতাফ হোসেনসহ অনেকে জানান, এখন সড়ক যেন মরণফাঁদ। দূর-দূরান্তের অনেকে দুর্ভোগ এড়াতে দীর্ঘ পথ ঘুরে নাগেশ^রীতে যাতাযাত করেন। অথচ দীর্ঘদিন ধরে এ অবস্থায় পড়ে আছে গুরুত্বপূর্ণ সড়কটি। দ্রুত এর সংস্কার দাবি করেন তারা। উপজেলা প্রকৌশলী এমএ ওয়াহেদ বলেন, সড়কটি সংস্কারে ইতোমধ্যে আমফান প্রকল্প থেকে টেন্ডার ও ঠিকাদার নিযুক্ত হয়েছে। ঠিকাদারকে চিঠি দিয়েছি। দ্রুত কাজ শুরু করে জনগণের দুর্ভোগ লাঘব করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কালকিনিতে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন মাহামুদ আলম সরদার

নাগেশ্বরী বাসস্ট্যান্ড-ওয়াপদা সড়ক বেহাল দশায় পরিণত

Update Time : 07:50:52 am, Wednesday, 21 October 2026