আজ বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৬ কার্তিক, ১৪৩৩ | ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

প্রধানমন্ত্রী চার ঘণ্টা ঘুমান, জানিয়েছেন আইনমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 04:57:18 pm, Tuesday, 20 October 2026
  • 28

প্রধানমন্ত্রী চার ঘণ্টা ঘুমান, জানিয়েছেন আইনমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ফজরের নামাজের পর থেকে প্রায় শেষ রাত পর্যন্ত কাজ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার ১৯ অক্টোবর দুপুরে ঝিনাইদহ জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মাত্র চার ঘণ্টা ঘুমান। তিনি বলেন, এ দেশকে গড়তে হলে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব, সে লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। এদিন ঝিনাইদহে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের (পিটিআই) নতুন ভবন উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান উপস্থিত ছিলেন। স্থানীয় নির্বাচন নিয়ে সরকারের প্রস্তুতি প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, সরকার স্থানীয় নির্বাচন নিয়ে আশাবাদী।

বিগত নির্বাচনগুলোর চেয়ে ভালো নির্বাচন করার বিষয়ে সরকার পরিকল্পনাও নিয়েছে। তবে সব পরিকল্পনা আপনারা সময় হলেই দেখতে পাবেন। ভালো নির্বাচন হবে বলে আশাবাদী। মুক্তিযোদ্ধাবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ ইস্যুতে তিনি বলেন, কেউ যদি মানুষের প্রত্যাশা পরিপন্থি কোনো কাজ করে, সে বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত ব্যবস্থা নেবেন। সরকারের যত কাছের কেউই হোক না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়।

বিসিআইসি সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সার ডিলার নিয়োগে কোনো অনিয়মের খবর পাইনি। সার ডিলার নিয়োগ ও সার বরাদ্দে সরকার যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই কাজ করে যাচ্ছে। এর আগে সকাল সাড়ে ৯টায় ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন আইনমন্ত্রী। সভায় হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়ন, জনবল সংকট নিরসন ও সার্বিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে নানা সরকারের পরিকল্পনা ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, শৈলকূপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ ও সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সিদ্ধিরগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে ১৯ ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রী চার ঘণ্টা ঘুমান, জানিয়েছেন আইনমন্ত্রী

Update Time : 04:57:18 pm, Tuesday, 20 October 2026