আজ বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৬ কার্তিক, ১৪৩৩ | ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা ও এম এ মোতালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে মধ্যনগরে মানববন্ধন

  • MIT ERP
  • Update Time : 06:49:50 pm, Wednesday, 21 October 2026
  • 7

সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা ও এম এ মোতালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে মধ্যনগরে মানববন্ধন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা এবং সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাংবাদিক এম এ মোতালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে মধ্যনগরে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুর ২টার দিকে সুনামগঞ্জের মধ্যনগর বাজারের শহীদ মিনারসংলগ্ন এলাকায় মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল কাদির, সাইদুর রহমান জিয়া ও মো. আব্দুল মুসাব্বির, সাধারণ সম্পাদক মো. আল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক সুরঞ্জন তালুকদার, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালবেলার মধ্যনগর উপজেলা প্রতিনিধি সানোয়ার হোসেন খোকা, দপ্তর সম্পাদক শিহাব মিয়া, সাংবাদিক মো. আসরাফ উদ্দিন হিল্লোল, বাছির আহম্মদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক হত্যা ও হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে এসব ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। এ ছাড়া পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও প্রকাশের পরিবেশ তৈরির আহ্বান জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, সাংবাদিকেরা সমাজের অনিয়ম, দুর্নীতি, অপরাধ ও নানা অসংগতির চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাদের হত্যা, হামলা ও হুমকির শিকার হওয়া স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য উদ্বেগজনক। এসব ঘটনায় জড়িত ব্যক্তিরা শাস্তির বাইরে থেকে গেলে সাংবাদিকদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়বে এবং সত্য প্রকাশের পথ বাধাগ্রস্ত হবে।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাতে নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করা হয়। তিনি বেসরকারি আইপিটিভি রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা করেন। অন্যদিকে, গত ১৮ অক্টোবর সন্ধ্যায় সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদকসংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে দৈনিক সংবাদের সাংবাদিক মোহাম্মদ আব্দুল মোতালিব ভূঁইয়ার ওপর হামলার ঘটনা ঘটে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

পরপর এসব ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিকেরা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মহিলা দলের সাধারণ সম্পাদকের পদ থেকে কাজী মনির অব্যাহতি আবেদন

সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা ও এম এ মোতালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে মধ্যনগরে মানববন্ধন

Update Time : 06:49:50 pm, Wednesday, 21 October 2026