আজ বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৬ কার্তিক, ১৪৩৩ | ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

মায়ের চোখের আড়ালে নিখোঁজ হয়ে প্রাণ হারাল শিশু সাইফা

  • MIT ERP
  • Update Time : 04:25:33 pm, Tuesday, 20 October 2026
  • 24

মায়ের চোখের আড়ালে নিখোঁজ হয়ে প্রাণ হারাল শিশু সাইফা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাড়ির উঠানে মায়ের সঙ্গে ছাগলকে গাছের পাতা খাওয়াচ্ছিল দুই বছরের শিশু সাইফা খানম। এ সময় বাবার ফোন আসায় ঘরে গিয়ে কথা বলতে শুরু করেন মা। কিছুক্ষণ পর বাইরে এসে দেখেন, কোথাও নেই ছোট্ট সাইফা।

খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গোপালপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রতিবেশী মুরাদ খান জানান, বাবার ফোন আসায় সাইফাকে উঠানে রেখে ঘরে কথা বলতে যান তার মা। কিছুক্ষণ পর সাইফাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের একমাত্র সন্তান সাইফার এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। যে উঠানে কিছুক্ষণ আগেও মায়ের সঙ্গে খেলছিল শিশুটি, সেখানেই এখন নেমে এসেছে নিস্তব্ধতা। শোকে ভেঙে পড়েছেন স্বজনেরা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

মায়ের চোখের আড়ালে নিখোঁজ হয়ে প্রাণ হারাল শিশু সাইফা

Update Time : 04:25:33 pm, Tuesday, 20 October 2026