আজ বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৬ কার্তিক, ১৪৩৩ | ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

কালকিনিতে বাড়ি ফেরার পথে কৃষকের দুই পায়ের রগ কাটার অভিযোগ

  • MIT ERP
  • Update Time : 05:51:40 pm, Wednesday, 21 October 2026
  • 8

কালকিনিতে বাড়ি ফেরার পথে কৃষকের দুই পায়ের রগ কাটার অভিযোগ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মাদারীপুরের কালকিনিতে চিকিৎসা শেষে রাতে বাড়ি ফেরার পথে মো. জামাল আকন (৫৮) নামে এক কৃষককে কুপিয়ে গুরুতর জখম করার পর তার দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সাহেবরামপুর এলাকার উত্তর আন্ডারচর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত জামাল আকন ওই গ্রামের আবদুল রশিদ আকনের ছেলে। ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে অসুস্থ গ্রামচৌকিদার শহিদুলকে চিকিৎসার জন্য বরিশালে নিয়ে যান কৃষক জামাল আকন। চিকিৎসা শেষে রাতে তারা বাড়ির উদ্দেশে রওনা হন। পথিমধ্যে এলাকার হাওলাদার বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত জামাল আকনের ওপর হামলা চালায়।

এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার পর দুই পায়ের রগ কেটে দিয়ে পালিয়ে যায় তারা। জামাল আকনের চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান। এ ঘটনায় রাজনৈতিক বিরোধের অভিযোগ তুলেছেন আহতের মেয়ে লিমা।

তিনি অভিযোগ করে বলেন, তার বাবা বাঁশগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান সুমনের সঙ্গে রাজনৈতিকভাবে যুক্ত না থাকায় চেয়ারম্যানের লোকজন এ হামলা চালিয়েছে। এ ছাড়া ঘটনার সময় তার বাবার সঙ্গে থাকা গ্রামচৌকিদার শহিদুলকে নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট চেয়ারম্যানের বক্তব্য পাওয়া যায়নি। তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে আহত জামাল আকনের সঙ্গে থাকা গ্রামচৌকিদার শহিদুল বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না এবং কিছু বলতে পারবেন না। কালকিনি থানার ওসি জহিরুল আলম বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা ও এম এ মোতালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে মধ্যনগরে মানববন্ধন

কালকিনিতে বাড়ি ফেরার পথে কৃষকের দুই পায়ের রগ কাটার অভিযোগ

Update Time : 05:51:40 pm, Wednesday, 21 October 2026