আজ সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
৪ কার্তিক, ১৪৩৩ | ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

শরীয়তপুরে ইলিশ রক্ষা অভিযানে হামলা, আহত ২

  • MIT ERP
  • Update Time : 05:18:15 pm, Monday, 19 October 2026
  • 9

শরীয়তপুরে ইলিশ রক্ষা অভিযানে হামলা, আহত ২

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

শরীয়তপুরে ইলিশ শিকারে নিষেধাজ্ঞায় মৎস্য বিভাগের চলমান অভিযানে জেলেরা হামলা চালিয়েছে। সোমবার সকাল ৯টার দিকে পদ্মা নদীর জাজিরা উপজেলার পালেরচর এলাকায় এ হামলা হয়।

অভিযানে থাকা শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামকে বহনকারী স্পিড বোটেও‌ ইট পাটকেল নিক্ষেপ করে জেলেরা। এ ঘটনায় সংসদ সদস্য নিরাপদে আছেন। তবে অভিযানে অংশ নেওয়া দুজন আহত হয়েছেন।

শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও মৎস্য বিভাগ জানায়, আজ ভোর রাত ৪টার দিকে স্থানীয় সংসদ সদস্যের নেতৃত্বে পদ্মা নদীর জাজিরা অংশে অভিযানে নামে কোস্টগার্ড, পুলিশ, উপজেলা প্রশাসন ও মৎস বিভাগ। সকাল ৯টার দিকে পালেরচর ইউনিয়নের পদ্মা নদীর দুর্গম চর কলিকাল এলাকায় পৌঁছালে অভিযানকারী দলের ওপর সংঘবদ্ধ হামলা চালায় জেলেরা।

এ সময় জেলেরা লাঠিসোঁটা ও ইটপাটকে নিয়ে অভিযানকারী দলের বোটের ওপর হামলা চালায়। জেলেদের হামলার মুখে পিছু হটে অভিযানকারী দলের সদস্যরা। পরবর্তীতে অতিরিক্ত নৌ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযানকারী দলের সঙ্গে যোগ দিলে জোরালো অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা। এতে পালিয়ে যায় হামলাকারীরা। এ ঘটনায় অভিযান টিমে থাকা দুজন সদস্য সামান্য আহত হন।

এর আগে, গত রাত ৪টা থেকে চলমান অভিযানে সকাল পর্যন্ত ৪১ জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় ৩ লাখ মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ঝালকাঠিতে খায়রাবাদ নদীর ভাঙনে শতাধিক পরিবার সর্বস্বান্ত, বেড়িবাঁধ নির্মাণের দাবি

শরীয়তপুরে ইলিশ রক্ষা অভিযানে হামলা, আহত ২

Update Time : 05:18:15 pm, Monday, 19 October 2026