আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি বৈদেশিক মুদ্রার তারল্য ব্যবস্থাপনা ও স্বল্পমেয়াদি ট্রেজারি কার্যক্রম আরও দক্ষ করার লক্ষ্যে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান জে. পি. মরগ্যানের সঙ্গে একটি মাস্টার মুরাবাহা চুক্তি সম্পাদন করেছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জে. পি. মরগ্যান বাংলাদেশ অফিসপ্রধান ও এক্সিকিউটিভ ডিরেক্টর সাজ্জাদ আনাম এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ট্রেজারি বিভাগ প্রধান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল মবিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন।





















