আজ সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক, ১৪৩৩ | ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৫°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

জনতা ব্যাংক পিএলসির নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে মো. আব্দুল মতিনের যোগদান

  • MIT ERP
  • Update Time : 05:49:25 am, Monday, 19 October 2026
  • 14

জনতা ব্যাংক পিএলসির নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে মো. আব্দুল মতিনের যোগদান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মো. আব্দুল মতিন সম্প্রতি জনতা ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে যোগদান করেছেন। পদোন্নতির আগে তিনি জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে ক্রেডিট এবং হিউম্যান রিসোর্সেস ডিভিশনে জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।

মো. আব্দুল মতিন ১৯৯৩ সালে জনতা ব্যাংক পিএলসিতে সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট) হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ ৩৪ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি প্রধান কার্যালয় ও শাখা পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা দক্ষিণ ও রংপুর বিভাগীয় কার্যালয়ের প্রধানসহ প্রধান কার্যালয়ের অডিট অ্যান্ড ইন্সপেকশন, এসএমই, শিল্পঋণ, জেনারেল ক্রেডিট, মানবসম্পদ ব্যবস্থাপনা ও রিকভারি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি জেসিআইএলের (জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড) ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। মো. আব্দুল মতিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর এবং ব্যাংকিং বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের (আইবিবি) একজন ডিপ্লোমেট অ্যাসোসিয়েট এবং ইনফরমেশন টেকনোলজি বিষয়ে সিসকো সার্টিফায়েড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট (সিসিএনএ)।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ চালুর ঘোষণা মেটার

জনতা ব্যাংক পিএলসির নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে মো. আব্দুল মতিনের যোগদান

Update Time : 05:49:25 am, Monday, 19 October 2026