আইএফআইসি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ইমরান আহমেদ। ব্যাংকিং, অর্থায়ন, পরিচালন কার্যক্রম, তথ্যপ্রযুক্তি ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁর ২৮ বছরেরও বেশি পেশাগত অভিজ্ঞতা রয়েছে।
আহমেদ হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (ঋঈঅ), সার্টিফায়েড ইনফরমেশন সিস্টেমস অডিটর (ঈওঝঅ), সার্টিফায়েড শরিয়া অ্যাডভাইজর অ্যান্ড অডিটর (ঈঝঅঅ) এবং সার্টিফায়েড সাসটেইনেবিলিটি রিপোর্টিং স্পেশালিস্ট (ঈঝজঝ)। পেশাগত দক্ষতা উন্নয়নে তিনি যুক্তরাষ্ট্র, নরওয়ে, ফিলিপাইন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় বিভিন্ন বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। কর্মজীবনের শুরুর দিকে তিনি আন্তর্জাতিক নিরীক্ষা ও পরামর্শক প্রতিষ্ঠান পিডব্লিউসির (চঈি) তৎকালীন সহযোগী প্রতিষ্ঠান কাসেম অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের পার্টনার হিসেবে দায়িত্ব পালন করেন। আইএফআইসি ব্যাংকে যোগদানের আগে আহমেদ ন্যাশনাল ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।





















