আজ সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক, ১৪৩৩ | ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

জর্ডানের গার্মেন্টস কারখানায় বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ

  • MIT ERP
  • Update Time : 04:31:42 am, Monday, 19 October 2026
  • 11

জর্ডানের গার্মেন্টস কারখানায় বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চান অনেক বাংলাদেশি। তাদের জন্য মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানের গার্মেন্টস কারখানায় মেশিন অপারেটর হিসেবে বিভিন্ন সময়ে কাজের সুযোগ তৈরি হয়।

বাংলাদেশ সরকারের জনশক্তি প্রেরণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডÑবোয়েসেলের মাধ্যমে জর্ডানের বিভিন্ন পোশাক কারখানায় দক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে। এসব নিয়োগে নারী ও পুরুষের জন্য আলাদা পদ থাকতে পারে। তবে সব বিজ্ঞপ্তিতে একই ধরনের পদ, বেতন বা যোগ্যতা থাকে না। তাই জর্ডানে যাওয়ার পরিকল্পনা করার আগে নিয়োগের শর্ত, কাজের ধরন, বেতন, সুযোগ-সুবিধা এবং আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানা জরুরি।

বোয়েসেলের তথ্য মোতাবেক কিভাবে জর্ডানে গার্মেন্টস মেশিন অপারেটন হিসেবে যাবেন তা তুলে ধরা হলোকাজের ধরন জর্ডানের গার্মেন্টস কারখানায় মেশিন অপারেটরদের প্রধান কাজ হলোÑ পোশাক তৈরির বিভিন্ন পর্যায়ে সেলাই মেশিন পরিচালনা করা। কারখানার উৎপাদন বিভাগ অনুযায়ী প্লেন মেশিন, ওভারলক মেশিনসহ বিভিন্ন ধরনের সেলাই মেশিনে কাজ করতে হতে পারে।

কাপড়ের নির্দিষ্ট অংশ জোড়া লাগানো, পোশাকের সেলাই সম্পন্ন করা, সেলাইয়ের মান পরীক্ষা করা এবং উৎপাদনের নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ করা এই পেশার গুরুত্বপূর্ণ দায়িত্ব। কাজের ক্ষেত্রে মনোযোগ, দক্ষতা, সময়ানুবর্তিতা এবং কারখানার নিয়ম মেনে চলার সক্ষমতা প্রয়োজন। বোয়েসেলের বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তিতে বয়সসীমা, কাজের অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতার শর্ত আলাদা হতে দেখা যায়।

উদাহরণ হিসেবে, ২০২৫ সালের ১৫ এপ্রিল প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জর্ডানের ঞঁংশবৎ অঢ়ঢ়ধৎবষ-এর জন্য ২০ থেকে ৩৫ বছর বয়সি দক্ষ মহিলা মেশিন অপারেটর চাওয়া হয়েছিল। সেখানে প্লেন ও ওভারলক মেশিন পরিচালনার বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়। আবার ২০২৬ সালের ৪ মে প্রকাশিত আরেকটি বিজ্ঞপ্তিতে ঝড়ঁঃযবৎহ এধৎসবহঃং গধহঁভধপঃঁৎরহম ঈড়. খঃফ.-এর জন্য ১২ জন মহিলা মেশিন অপারেটর নিয়োগের কথা বলা হয়েছিল।

এসব উদাহরণ থেকে বোঝা যায়, আবেদনকারীর বয়স ও অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির সঙ্গে মিলিয়ে দেখা অত্যন্ত জরুরি। পুরোনো বিজ্ঞপ্তির যোগ্যতা নতুন নিয়োগের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হবে না। বেতন ও অন্যান্য সুবিধা জর্ডানে মেশিন অপারেটরদের বেতন কোম্পানি, পদ, অভিজ্ঞতা ও নিয়োগের শর্ত অনুযায়ী ভিন্ন হতে পারে। বোয়েসেলের ২০২৫ সালের একটি বিজ্ঞপ্তিতে মাসিক মূল বেতন ছিল ১৭৬ মার্কিন ডলার।

অন্যদিকে, ২০২৬ সালের মে মাসে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে মাসিক মূল বেতন উল্লেখ করা হয়েছিল ১৬৩ মার্কিন ডলার। এগুলো নির্দিষ্ট নিয়োগের বেতন; বর্তমানে সব কারখানায় একই বেতন দেওয়া হয়, এমন নয়। নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সেখানে উল্লেখ করা বেতন ও অন্যান্য শর্তই যাচাই করতে হবে। কর্মঘণ্টার ক্ষেত্রেও সংশ্লিষ্ট চুক্তি গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, উল্লেখিত ২০২৬ সালের বিজ্ঞপ্তিতে দৈনিক আট ঘণ্টা এবং সপ্তাহে ছয় দিন কাজের কথা বলা হয়েছিল।

অতিরিক্ত কাজ বা ওভারটাইমের সুযোগ ও পারিশ্রমিক নিয়োগের শর্ত এবং প্রযোজ্য শ্রম আইনের ওপর নির্ভর করে। কোনো কোনো নিয়োগে নিয়োগকর্তার পক্ষ থেকে থাকা, খাওয়া, প্রাথমিক চিকিৎসা ও কর্মস্থলে যাতায়াতের সুবিধাও দেওয়া হয়। নির্দিষ্ট বিজ্ঞপ্তিতে এসব সুবিধা থাকলে তার শর্ত ভালোভাবে বুঝে নিতে হবে। বিমানভাড়া, চুক্তির মেয়াদ, ছুটি এবং চাকরি শেষে দেশে ফেরার ব্যবস্থার বিষয়েও লিখিত চুক্তিতে কী বলা আছে, তা যাচাই করা প্রয়োজন।

বাংলাদেশ থেকে জর্ডানে যাওয়ার প্রক্রিয়া বাংলাদেশ থেকে বোয়েসেলের মাধ্যমে জর্ডানে যেতে আগ্রহীদের প্রথম কাজ হলোÑ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজে বের করা। বোয়েসেলের ওয়েবসাইট নড়বংষ.মড়া.নফ এবং অনলাইন আবেদন পোর্টাল নৎসং.নড়বংষ.মড়া.নফ থেকে নিয়োগসংক্রান্ত তথ্য দেখা যায়। সেখানে জর্ডানের মেশিন অপারেটর পদে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কি না, আবেদনের সময়সীমা কত দিন, কোন বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং কী কী কাগজপত্র লাগবে, তা যাচাই করতে হবে।

বিজ্ঞপ্তিতে যোগ্যতা পূরণ হলে নির্ধারিত নিয়মে অনলাইনে আবেদন করতে হবে। বৈধ পাসপোর্ট, পরিচয়সংক্রান্ত কাগজপত্র, প্রয়োজনীয় ছবি এবং কাজের অভিজ্ঞতার তথ্য প্রস্তুত রাখা ভালো। বিজ্ঞপ্তিতে আবেদন ফি উল্লেখ থাকলে নির্ধারিত পদ্ধতিতে পরিশোধ করতে হবে। তবে অনলাইনে আবেদন করলেই চাকরি নিশ্চিত হয় না। প্রার্থীকে সাক্ষাৎকার, ব্যবহারিক পরীক্ষা বা ট্রেড টেস্টে অংশ নিতে হতে পারে।

মেশিন পরিচালনার বাস্তব দক্ষতা যাচাইয়ের পর নিয়োগকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী নির্বাচন করা হয়। নির্বাচিত হলে পরবর্তী পর্যায়ে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই, স্বাস্থ্য পরীক্ষা, ভিসা, চাকরির চুক্তি এবং বহির্গমনসংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। চাকরির চুক্তিতে বেতন, কর্মঘণ্টা, ওভারটাইম, থাকা-খাওয়া, চিকিৎসা, ছুটি ও অন্যান্য সুবিধা স্পষ্টভাবে উল্লেখ আছে কি না, তা নিশ্চিত করা জরুরি।

সব আনুষ্ঠানিকতা সম্পন্ন এবং যাত্রার অনুমোদন নিশ্চিত হওয়ার পরই জর্ডানে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। প্রতারণা এড়িয়ে নিরাপদ অভিবাসন বিদেশে চাকরির আশায় অনেকেই প্রতারক চক্রের ফাঁদে পড়েন। বোয়েসেলের নাম ব্যবহার করে কেউ চাকরি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলে বা ব্যক্তিগত হিসেবে টাকা চাইলে আগে সরকারি কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা উচিত।

বোয়েসেলের বিজ্ঞপ্তিতে নির্ধারিত ফি ও পরিশোধের নিয়ম অনুসরণ করতে হবে। চূড়ান্ত নির্বাচন, ভিসা ও চাকরির শর্ত সম্পর্কে নিশ্চিত না হয়ে বড় অঙ্কের অর্থ দেওয়া বা কোনো চুক্তিতে স্বাক্ষর করা উচিত নয়। নিজের পাসপোর্ট, নিয়োগপত্র, চুক্তি ও অর্থ পরিশোধের রসিদের কপি সংরক্ষণ করাও গুরুত্বপূর্ণ। জর্ডানে মেশিন অপারেটর হিসেবে কাজ করতে ইচ্ছুকদের জন্য সবচেয়ে ভালো প্রস্তুতি হলোÑ সংশ্লিষ্ট মেশিন পরিচালনায় দক্ষতা অর্জন, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা এবং সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির ওপর নজর রাখা।

বোয়েসেলের মাধ্যমে বৈধ প্রক্রিয়ায় আবেদন করলে নিয়োগের শর্ত যাচাই করার সুযোগ থাকে এবং অননুমোদিত মধ্যস্থতাকারীর ওপর নির্ভরতা কমানো সম্ভব। সবশেষে মনে রাখতে হবে, বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে শুধু বেতনের অঙ্ক দেখলেই চলবে না; কাজের পরিবেশ, মোট খরচ, সুযোগ-সুবিধা এবং চুক্তির শর্তও সমান গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য যাচাই করে পরিকল্পিতভাবে এগোলে জর্ডানে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগানোর পাশাপাশি প্রতারণা ও অপ্রত্যাশিত আর্থিক ঝুঁকি থেকেও নিজেকে সুরক্ষিত রাখা সম্ভব।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ইসলামী ব্যাংকের শরিয়া সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

জর্ডানের গার্মেন্টস কারখানায় বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ

Update Time : 04:31:42 am, Monday, 19 October 2026