ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি পূজামণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৯ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার রাতে উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন পূজামণ্ডপে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বৃষ্টির মধ্যে অতিরিক্ত ভিড়ের চাপে পদদলনের ওই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত অন্তত ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র মতে, চোরবাগানে সপ্তমীর সন্ধ্যায় প্রতিমা দর্শনের জন্য উপচে পড়ে ভিড়। সেই সময় আচমকা বৃষ্টি শুরু হলে লাইনে দাঁড়িয়ে থাকা দর্শনার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে ভারসাম্য হারিয়ে একের পর এক পড়ে গিয়ে পদদলনের ঘটনা ঘটে।
এরইমধ্যে উদ্ধারকাজে পুলিশ, ফায়ার সার্ভিস, মোতায়েন করা হয়। পরিস্থিতি সামাল দিতে মণ্ডপটি দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে, পরিস্থিতি দেখতে হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মুখ্যসচিব মনোজ আগরওয়াল। সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ঘটনায় শোক প্রকাশ করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।























