আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক, ১৪৩৩ | ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ২৪%

আজ শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী

  • MIT ERP
  • Update Time : 12:08:18 pm, Saturday, 17 October 2026
  • 13

আজ শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা স্নান ও পূজামণ্ডপে প্রবেশের মধ্য দিয়ে দিনের প্রধান আচার-অনুষ্ঠান শুরু হয়।

পুরোহিত নয়টি গাছের পাতা বা চারা একত্রে বেঁধে একটি বিশেষ রূপ দেন, যা ‘কলাবৌ’ নামে পরিচিত। সূর্যোদয়ের পর পুরোহিত মহাশয় ঢাক-ঢোল ও বাদ্যবাজনাসহকারে এই নবপত্রিকাকে নিকটস্থ নদী বা জলাশয়ে নিয়ে যান। সেখানে শাস্ত্রীয় মন্ত্রোচ্চারণ করে গঙ্গাজল ও বিভিন্ন পবিত্র উপাদান দিয়ে নবপত্রিকাকে স্নান করানো হয়।

এরপর নতুন শাড়ি গণেশের ডান পাশে স্থাপন। এরপর প্রতিমায় চক্ষূদান ও প্রাণপ্রতিষ্ঠা, যাকে বিহিত পূজা বলা হয়। দেবীকে ষোলটি বিশেষ উপাদান দিয়ে করা হয় পূজা। এর মধ্যে দিয়েই মহাসপ্তমীর সকালের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

আগামী বুধবার বিজয়া দশমী পর্যন্ত ঢাকঢোল ও কাঁসরের বাদ্য বাজবে মণ্ডপে মণ্ডপে। এ বছর দেবী দুর্গার আগমন ঘোড়ায়, ফিরবেন নৌকায়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে দুর্গা পূজা হবে। গত বছর পূজা হয়েছিল ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, পরীক্ষা শুরু ২০ ডিসেম্বর

আজ শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী

Update Time : 12:08:18 pm, Saturday, 17 October 2026