আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক, ১৪৩৩ | ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ২৪%

নেত্রকোনায় সাংবাদিক হত্যায় জড়িতদের শনাক্তে মাঠে নেমেছে এসআরবি

  • MIT ERP
  • Update Time : 11:01:28 am, Saturday, 17 October 2026
  • 16

নেত্রকোনায় সাংবাদিক হত্যায় জড়িতদের শনাক্তে মাঠে নেমেছে এসআরবি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে স্পেশাল র‍্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি)। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুর জেলার ১৬৭টি পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি টহল জোরদার করেছে সংস্থাটি।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে শেরপুর শহরের গোপালবাড়ি শ্রী শ্রী গোপাল জিউর মন্দির চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-১৪ (ময়মনসিংহ)-এর অতিরিক্ত ডিআইজি মো. মাসুদ রানা। সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি জানান, নেত্রকোনার সাংবাদিক হত্যা মামলার মূল অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও ঘটনার নেপথ্য কারণ উদ্‌ঘাটনে কাজ চালিয়ে যাচ্ছেন তাদের সদস্যরা। এ ছাড়া শেরপুর জেলায় পূজামণ্ডপগুলোতে যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হতে পারে, সেজন্য পুলিশের সঙ্গে সমন্বিতভাবে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি আরও জানান, দর্শনার্থী ও সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবির টিম মাঠে তৎপর রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৭

নেত্রকোনায় সাংবাদিক হত্যায় জড়িতদের শনাক্তে মাঠে নেমেছে এসআরবি

Update Time : 11:01:28 am, Saturday, 17 October 2026