আজ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
১ কার্তিক, ১৪৩৩ | ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৫°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৯%

বকেয়া বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

  • MIT ERP
  • Update Time : 11:58:16 am, Thursday, 15 October 2026
  • 27

বকেয়া বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানী উত্তরার রাজলক্ষীতে সড়ক অবরোধ করে রেখেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে তারা সড়ক অবরোধ করেন। বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি ও সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণসহ বিভিন্ন দাবিতে টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা।

এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশগুলোতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে আজমপুর ও রাজলক্ষ্মী সংলগ্ন এলাকায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ, সাধারণ যাত্রী ও পথচারীরা। শ্রমিকরা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের বাজারে বর্তমান বেতনে জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়েছে। বকেয়া বেতন পরিশোধ এবং নির্দিষ্ট দাবিগুলো পূরণের জন্য বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো সুরাহা হয়নি। ফলে বাধ্য হয়ে তারা রাজপথে নেমেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে শিল্প পুলিশ ও থানা পুলিশ। তারা আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

উৎসবের আমেজে শুরু হলো শারদীয় দুর্গাপূজা

বকেয়া বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

Update Time : 11:58:16 am, Thursday, 15 October 2026