আজ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন, ১৪৩৩ | ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৫°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৫০%

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু

  • MIT ERP
  • Update Time : 11:43:43 am, Thursday, 15 October 2026
  • 10

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার নিয়োগে মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ে এ পরীক্ষা শুরু হয়।

এনটিআরসিএর নির্ধারিত সূচি অনুযায়ী, প্রতিদিন ১২টি বোর্ডে মোট ৪২০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি বোর্ডে ৩৫ জন করে প্রার্থী অংশ নেবেন। জানা গেছে, প্রতিটি বোর্ডে প্রার্থীদের দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। এর মধ্যে একটি গ্রুপে ১৭ জন এবং অন্য গ্রুপে ১৮ জন প্রার্থী রয়েছেন। প্রতিদিন সকাল ৯টা ও বেলা ২টায় দুই গ্রুপের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরবর্তী দিনগুলোর সূচিতেও একই কাঠামো অনুসরণ করা হবে। এনটিআরসিএর নির্দেশনা অনুযায়ী, এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রত্যেক প্রার্থীকে তাদের দেওয়া মোবাইল নম্বরে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে। প্রার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে এনটিআরসিএ কার্যালয়ে উপস্থিত হতে হবে। এ ছাড়া শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও নম্বরপত্রের মূল কপি এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক সেট ফটোকপি সঙ্গে রাখতে হবে।

এর আগে, ২০২৬ সালের ১৮ এপ্রিল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২২ এপ্রিল পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮৫৭ জন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু

Update Time : 11:43:43 am, Thursday, 15 October 2026