আজ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন, ১৪৩৩ | ০২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৫°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২১%

আমি প্রার্থী হচ্ছি না, কেউ একজন তাদের বুঝিয়ে বলুক: ট্রাম্প

  • MIT ERP
  • Update Time : 02:04:55 pm, Wednesday, 14 October 2026
  • 11

আমি প্রার্থী হচ্ছি না, কেউ একজন তাদের বুঝিয়ে বলুক: ট্রাম্প

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জ্বালানি তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ঘটনা তিনি কখনোই ভুলবেন না।

এএফপি জানিয়েছে, ইয়েমেনে গত জুলাইয়ে নতুন করে গৃহযুদ্ধ শুরু হয়। দেশটির সরকারকে সমর্থন দিচ্ছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট, অন্যদিকে তাদের বিরুদ্ধে লড়ছে হুতি বিদ্রোহীরা। এর কয়েক মাস আগে শুরু হওয়া বৃহত্তর মধ্যপ্রাচ্য সংঘাত বিশ্ব জ্বালানির বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে এবং পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে।

এরপর থেকে হুতিরা সৌদি আরবের তেল স্থাপনা, তেলবাহী জাহাজ ও পরিবহনকেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে। গত সপ্তাহের শেষ দিকে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলাও চালায় তারা।

মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে হুতিদের কঠোর সমালোচনা করেন ট্রাম্প। তিনি লেখেন, ‘হুতিরা খুব খারাপ আচরণ করছে’ এবং তারা ‘সম্ভবত ইরানের নির্দেশে’ কাজ করছে।

ট্রাম্প আরও অভিযোগ করেন, হুতিরা সাম্প্রতিক সময়ে ‘অত্যন্ত জঘন্য আচরণ করছে। সৌদি আরবে হামলা চালাচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে। সম্ভবত যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে—এটি মোটেও ভালো কাজ নয়।’

ট্রাম্প লেখেন, কেউ একজন তাদের বুঝিয়ে বলা উচিত, আমি নির্বাচনে প্রার্থী হচ্ছি না, তবে নির্বাচনের পর আমি সেখানে থাকব, আর এই ঘটনা আমি কখনোই ভুলব না! বিশ্ববাজারে তেলের দাম এ বছর ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রেও পেট্রল পাম্পে জ্বালানির দাম বেড়েছে। এতে মার্কিন পরিবারগুলোর ব্যয় বেড়েছে এবং জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়ার বিষয়টি ভোটারদের অন্যতম প্রধান উদ্বেগ হয়ে উঠেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের

আমি প্রার্থী হচ্ছি না, কেউ একজন তাদের বুঝিয়ে বলুক: ট্রাম্প

Update Time : 02:04:55 pm, Wednesday, 14 October 2026