আজ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন, ১৪৩৩ | ০২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৩০%

ইংরেজি মাধ্যমের শিক্ষাকে বিদেশের সঙ্গে সমন্বয় করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 08:19:06 am, Wednesday, 14 October 2026
  • 17

ইংরেজি মাধ্যমের শিক্ষাকে বিদেশের সঙ্গে সমন্বয় করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের ইংরেজি মাধ্যমের শিক্ষাব্যবস্থাকে বিদেশের শিক্ষা পদ্ধতির সাথে সমন্বয় করে সাজানোর চেষ্টা চলছে। এজন্য ইংরেজি মাধ্যমে শিক্ষার সব কিছুকে একই ছাতার নিচে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু হয়েছে। এছাড়া দেশে পরীক্ষা পদ্ধতি ও প্রশ্নফাঁসের মতো সমস্যাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে সরকার।

মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ইংরেজি মাধ্যমের ইংল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক শিক্ষাবোর্ড লার্নিং রিসোর্স নেটওয়ার্ক – এলআরএনের গোল্ডেন স্কুল এচিভ বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এলআরএনের প্রধান নির্বাহী ব্রিটিশ নাগরিক ড. জুহাইব তারিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের ইনভেস্টমেন্ট এন্ড ট্রেড ম্যানেজার সৈয়দ হাবিবুর রহমান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক আবদুল্লাহ আল মামুন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মাঈনুদ্দিন মো সোহেল, ঢাকা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার, ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর হুমায়ুন আহমেদ, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সিইও মোহাম্মদ নুরুজ্জামান প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন এলআরএনের বাংলাদেশ প্রধান মো. শোয়েব চৌধুরী।

ইংরেজি মাধ্যমে যেসব শিক্ষার্থী বের হচ্ছে তাদের শিক্ষাগুনগত মান কীভাবে আরও উন্নত হয় সেদিকে নজর দেওয়ার জন্য এলআরএনের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমরা এড্রেস করেছি কীভাবে হিউম্যান ক্যাপিটাল বাড়াতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেজন্য শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ রেখেছেন। এছাড়া চিকিৎসা, প্রকৌশল বা আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনেক ক্ষেত্রেই বাংলার সংযোজন নেই। তবে আমাদের প্রচুর বাংলা পড়তে হবে।’

অনুষ্ঠানে অর্ধশতাধিক শিক্ষক ও শিক্ষার্থীকে সন্মাননা দেওয়া হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বিরোধী দলকে রেখেই সংবিধান সংশোধনের উদ্যোগ, জানাল সরকার

ইংরেজি মাধ্যমের শিক্ষাকে বিদেশের সঙ্গে সমন্বয় করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

Update Time : 08:19:06 am, Wednesday, 14 October 2026