আজ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন, ১৪৩৩ | ০১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৭°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

অনুষ্ঠান আসলেই একটা গোষ্ঠী বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করে : এসএম জিলানী

  • MIT ERP
  • Update Time : 10:21:50 pm, Tuesday, 13 October 2026
  • 6

অনুষ্ঠান আসলেই একটা গোষ্ঠী বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করে : এসএম জিলানী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যেকোন অনুষ্ঠান আসলেই একটা গোষ্ঠী পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করে মন্তব্য করেছেন গোপালগঞ্জ ৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের এমপি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী। মঙ্গলবার দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌর মাল্টিপারপাস মার্কেটে আয়োজিত হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এমপি জিলানী বলেন, একটা গোষ্ঠী আছে যারা নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত। তারা যেকোন ধরনের অনুষ্ঠান আসলেই পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি ও অনাকাঙ্খিত ঘটনা ঘটাতে চেষ্টা করে। যাতে সেই ঘটনা থেকে তারা রাজনৈতিক ফায়দা নিতে পারে। সে ধরনের কিছু লোকের কারণে আমরা শঙ্কায় থাকি। তিনি বলেন, সেই শঙ্কা থেকেই আপনাদের (হিন্দুধর্মাবলম্বীদের) বার বার ডাকি।

যাতে কোন ছিদ্র না থাকে। অপশক্তি ও দুষ্কৃতিকারীরা সেই ছিদ্র দিয়ে যেন ঢুকে না যেতে পারে। গতবারের মতো এবারও আমরা পূজা সফল করবো। সবাই ঐক্যবদ্ধ থেকে আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করবো। পূজায় বিদ্যুৎ বিভ্রাটের সমাধানের আশ্বাস দিয়ে এমপি জিলানী বলেন, দীর্ঘ ১৭ বছর আমাদের দেশে যে বিদ্যুৎ কেন্দ্রগুলো তৈরি করা হয়েছে সেগুলো গ্যাস ভিত্তিক।

মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা গ্যাস দিয়েই আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো পরিচালনা করতে হয়। কিন্তু আমাদের দেশের অভ্যন্তরে যে গ্যাস রয়েছে সেটি উত্তোলনের জন্য নূন্যতম কোন চেষ্টা করা হয়নি। সেটা করতে পারলে স্থায়ীভাবে বিদ্যুৎ সমস্যার সমাধান হতো। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সকল সমস্যা সমাধানের জন্য কাজ করে যাচ্ছে। মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা‌ (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম সহ বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

২৩ বছর পর পৈতৃক ২১ শতক ফসলি জমির দখল ফিরে পেলেন সেলিম উদ্দিন

অনুষ্ঠান আসলেই একটা গোষ্ঠী বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করে : এসএম জিলানী

Update Time : 10:21:50 pm, Tuesday, 13 October 2026