আজ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন, ১৪৩৩ | ০১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৭°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

সাতক্ষীরা ও কলারোয়ায় সাড়ে ৯ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

  • MIT ERP
  • Update Time : 10:38:45 pm, Tuesday, 13 October 2026
  • 7

সাতক্ষীরা ও কলারোয়ায় সাড়ে ৯ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে সাড়ে ৯ লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ ভোমরা, কাকডাঙ্গা বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব বিশেষ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়ন সদরের আভিযানিক দল তলুইগাছা বিওপির সীমান্ত পিলার ১২/৫-এস থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ‘সাতানী বাজার নারাণজল রোড’ এলাকায় অভিযান চালিয়ে ৯৬ হাজার টাকা মূল্যের উইন কোরেক্স সিরাপ উদ্ধার করে। একই দিনে ভোমরা বিওপির বিশেষ টহলদল মেইন পিলার ৩ থেকে ৫০ গজ ভেতরে আইসিপি এলাকায় অভিযান চালিয়ে ৫৯ হাজার ৫২০ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স, গাড়ির পার্টস, ওষুধ, পাতার বিড়ি, খৈনি, পান মসলা, মোবাইল ফোন ও তালা-চাবি জব্দ করে।

অন্যদিকে, কাকডাঙ্গা বিওপির একটি দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ২০০ গজ ভেতরে কেড়াগাছি এলাকা থেকে ৩ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ উদ্ধার করে। এছাড়া ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দুটি পৃথক আভিযানিক দল কলারোয়া উপজেলার বোয়ালিয়া মাঠের বড়ই বাগান ও ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮ লাখ ৭ হাজার টাকা মূল্যের ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও স্মার্টফোনের ডিসপ্লে আটক করতে সক্ষম হয়।

সব মিলিয়ে বিজিবির বিভিন্ন আভিযানিক দল সর্বমোট ৯ লাখ ৬৫ হাজার ৫২০ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করেছে। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান (ওএসপি, পিএসসি) জানান, উদ্ধারকৃত মালামাল অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচার করা হয়েছিল। এ ধরণের চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রাষ্ট্র বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

দেশীয় শিল্প রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর অবস্থান ও সীমান্ত অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সাতক্ষীরায় প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

সাতক্ষীরা ও কলারোয়ায় সাড়ে ৯ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

Update Time : 10:38:45 pm, Tuesday, 13 October 2026