আজ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন, ১৪৩৩ | ০২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৭°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৩০%

সৌদিতে সেনা পাঠানোর কোনো উদ্যোগ নেই: শামা ওবায়েদ

  • MIT ERP
  • Update Time : 09:28:29 pm, Monday, 12 October 2026
  • 15

সৌদিতে সেনা পাঠানোর কোনো উদ্যোগ নেই: শামা ওবায়েদ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বর্তমানে সৌদি আরবে সেনা পাঠানোর কোনো উদ্যোগ নেয়নি ঢাকা। তবে মক্কা-মদিনা আক্রান্ত হলে বাংলাদেশ পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্য উত্তেজনায় জ্বালানি সংকট তৈরি হলে এর প্রভাব কেবল বাংলাদেশে নয়, পুরো বিশ্বেই পড়বে। দুপুরে রাজধানীতে একটি সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সৌদি আরবের বিভিন্ন গ্যাস প্ল্যান্ট ও তেল স্থাপনা এবং রিয়াদের কিং খালিদ ও দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা চালিয়েছে হুতিরা।

এ পরিস্থিতির মধ্যেই, রিয়াদে আন্তর্জাতিক জ্বালানি ফোরামে অংশ নিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। জ্বালানি নিরাপত্তায় সৌদির সহযোগিতা চেয়েছেন তিনি। তবে উত্তেজনার মধ্যে সৌদি কতটা সহায়তা দিতে পারবে তা নিয়ে রয়েছে উদ্বেগ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাব এখনও জ্বালানি আমদানির ওপর পড়েনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের জ্বালানি সহায়তার যে বিষয় আছে সেটা নিয়ে উনি কথা বলেছেন। আমাদের জ্বালানি মন্ত্রণালয় যে পরিকল্পনা নিয়েছেন তাতে কোনো সমস্যা হবে না। আই যুদ্ধের কারণে যদি কোনো সমস্যা হয়–ই, সেটা তো শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বই এই সমস্যার শিকার হবে। সেটা তখন আমরা অ্যাড্রেস করব।’

মক্কা প্যাক্টে যুক্ত হবার আগ্রহ থেকে সৌদি আরবে সেনা পাঠানোর পরিকল্পনা আছে কি না– এমন প্রশ্নে তিনি বলেন, এ নিয়ে আলোচনার প্রেক্ষাপট এখনও তৈরি হয়নি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘আমরা মক্কা প্যাক্টে এখনো যোগ দেইনি। সে কারণে এই মুহূর্তে সৈন্য পাঠানোর প্রশ্ন আসে না। কিন্তু মক্কা–মদিনার ওপর এমন কোনো হামলার আশঙ্কা তৈরি হলে সেটা মোকাবিলায় আমরা বাংলাদেশি মুসলমানরা বসে থাকব না। আমরা অবশ্যই তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেব।’

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দিল্লির রাজনৈতিক অস্থিরতা নিয়ে কোন মত দেবে না ঢাকা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশের এখানে কোনো মূল্যায়ন আপাতত নাই। এটা ভারতের আভ্যন্তরীণ বিষয়, সেটা ভারতই ফেস করবে।’

এর আগে, বিআইআইএসএসের সেমিনারে শামা ওবায়েদ বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে প্রবাসী আয় কমায় বিকল্প বাজার খোঁজা হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মির্জাগঞ্জে ইলিশ শিকার রোধে অভিযানে গিয়ে জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তা আহত

সৌদিতে সেনা পাঠানোর কোনো উদ্যোগ নেই: শামা ওবায়েদ

Update Time : 09:28:29 pm, Monday, 12 October 2026