দেশের ৭৯১ স্থানে আজ থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, আগামী ৩০ নভেম্বরের মধ্যে সাড়ে ৩ থেকে ৪ কোটি পরিবারের তথ্য সংগ্রহের পরিকল্পনা রয়েছে।
সোমবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরের এক সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘আগামী চার বছরের মধ্যে ১ কোটি ৬০ লাখ থেকে ২ কোটি ১৫ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনতে চায় সরকার। ইতোমধ্যে ৭১ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে।’
তিনি বলেন, ‘রাজনৈতিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় সকলকে এই কার্ড দেওয়া হবে। সমাজের হতদরিদ্র, দরিদ্র ও নিম্মআয়ের মানুষ এই সুবিধা পাবেন।’
অনিয়ম এড়াতে সম্পূর্ণ অটোমেটেড সফটওয়্যার এবং পিএমটি স্কোরের মাধ্যমে সুবিধাভোগী নির্বাচন করা হবে বলেও জানান তিনি।
তথ্য সংগ্রহকারী কাউকে সন্দেহজনক মনে হলেও অভিযোগ করার আহ্বান জানান তিনি।

























