আজ সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬%

কলমাকান্দায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলমুক্ত করে ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • MIT ERP
  • Update Time : 08:43:55 pm, Sunday, 11 October 2026
  • 20

কলমাকান্দায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলমুক্ত করে ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নেত্রকোনার কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি ও সামনের সরকারি হালট থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। রোববার (১১ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কলমাকান্দা সদর ইউনিয়নে এ অভিযান চালানো হয়।

অভিযানে এক্সকাভেটর দিয়ে ২২টি স্থাপনা ও নির্মাণসামগ্রী অপসারণ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুজ্জামান আসিফ। সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মশিউর রহমান সেলিম বলেন, কলমাকান্দা মৌজায় বিদ্যালয়ের সামনের সরকারি হালট দখল করে দোকানঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। সরকারি জমি দখলমুক্ত করে জনস্বার্থ রক্ষা এবং বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষার্থী মো. ফাহিম মিয়া, নৈঋতা পত্র নবিস ও ইনতিশার অরোরা ফারহাসহ কয়েকজন শিক্ষার্থী জানায়, বিদ্যালয়ের জমি ও সামনের সরকারি হালট থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে তারা পরপর দুবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম শাহজাহান কবীর বলেন, বিদ্যালয়ের জমি ও সামনের সরকারি হালট দখলমুক্ত করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ।

শিশুদের জন্য নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়ের নতুন ভবন, সীমানাপ্রাচীর, প্রবেশগেট ও খেলার মাঠসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ জরুরি। পিটিএ কমিটির সভাপতি আশরাফুল আলম বলেন, দখলমুক্ত জায়গা যথাযথভাবে সংরক্ষণের পাশাপাশি বিদ্যালয়ের সীমানাপ্রাচীর, প্রবেশগেট, নতুন ভবন ও খেলার মাঠ নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া জরুরি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ফরিদপুরে পরকীয়ার অভিযোগ তুলে প্রবাসীর স্ত্রীর চুল কাটার ঘটনায় অভিযান চালাচ্ছে পুলিশ

কলমাকান্দায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলমুক্ত করে ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ

Update Time : 08:43:55 pm, Sunday, 11 October 2026