আজ রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ২৫%

সৌদির বিমানবন্দরে বাংলাদেশের কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 04:19:12 pm, Sunday, 11 October 2026
  • 10

সৌদির বিমানবন্দরে বাংলাদেশের কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সৌদি আরবের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের হামলায় বাংলাদেশের কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ রোববার রাজধানীতে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ওই বিমানবন্দরে শনিবার দুই বাংলাদেশিসহ নিহত হয়েছে ১২ জন। আহত হয়েছে অন্তত ৩০৯ জন। এ নিয়ে নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বন্ধ করা হয়েছে বাংলাদেশ থেকে সৌদিগামী ফ্লাইট।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, সৌদি আরবের বিমানবন্দরে হামলায় এখন পর্যন্ত ২ বাংলাদেশি নিহত হয়েছেন এবং ৪ জন আইসিইউতে আছেন।

তিনি বলেন, সৌদির বিমানবন্দরে হামলার ঘটনায় বাংলাদেশের কোনো ক্যারিয়ার বা বিমান ক্ষতিগ্রস্ত হয়নি। নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করছে সরকার।

শামা ওবায়েদ বলেন, রিয়াদের পাশাপাশি সৌদি আরবের অন্যান্য বিমানবন্দরে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার। মধ্যপ্রাচ্যসহ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ থাকার দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সাজেকে সশস্ত্র সংগঠনের তৎপরতার প্রতিবাদে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ

সৌদির বিমানবন্দরে বাংলাদেশের কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Update Time : 04:19:12 pm, Sunday, 11 October 2026