আজ রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ২৫%

সৌদিগামী ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ

  • MIT ERP
  • Update Time : 10:13:40 am, Sunday, 11 October 2026
  • 17
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনার পর ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

শনিবার (১০ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিমানের নির্ধারিত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের বিজি৩৩৯ ও বিজি৩৪০ ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলাচল করবে না। এ অবস্থায় সংশ্লিষ্ট ফ্লাইটের যাত্রীদের বিমানবন্দরে না আসার পরামর্শ দিয়েছে বিমান কর্তৃপক্ষ।

পাশাপাশি ফ্লাইটগুলোর পরবর্তী সময়সূচি ও পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য রোববার আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, ফ্লাইট স্থগিতের কারণে ভোগান্তিতে পড়া যাত্রীরা তাৎক্ষণিক সহায়তার জন্য বিমান কল সেন্টারে যোগাযোগ করতে পারবেন। এ ছাড়া নিকটতম বিমান বিক্রয় অফিস থেকেও প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে।

ফ্লাইটের সর্বশেষ তথ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আনুষ্ঠানিক ওয়েবসাইট ও অন্যান্য যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ফতুল্লায় কেমিক্যাল বার্নে দগ্ধ ২

সৌদিগামী ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ

Update Time : 10:13:40 am, Sunday, 11 October 2026