আজ সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬%

মুন্সীগঞ্জ জেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক কামাল ও সদস্য সচিব আলমগীর

  • MIT ERP
  • Update Time : 10:22:38 pm, Saturday, 10 October 2026
  • 19
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশ দলিল লেখক সমিতি, মুন্সীগঞ্জ জেলা শাখার ২০২৬-২০২৭ মেয়াদের নবগঠিত ৪৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে শ.ম. কামাল হোসেনকে আহ্বায়ক এবং এইচ.এম. আলমগীর হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় মুন্সীগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের রিস্তা রেস্তোরাঁয় নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে নবগঠিত কমিটি অনুমোদন করা হয়।

মুন্সীগঞ্জ সদর সমিতির আহ্বায়ক শ.ম. কামাল হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম সদস্য সচিব মুহাম্মদ আল মামুনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ সদর শাখার যুগ্ম আহ্বায়ক এ.এফ.এম. আরিফউজ্জামান দিদার, লৌহজং উপজেলা মো. কামাল হোসেন হিরু, মো. সাইফুল ইসলাম, সদর উপজেলার মো. আওলাদ হোসেন ঢালী, গজারিয়া উপজেলার মো. মোমিনুর রহমান, শ্রীনগর উপজেলার মাজহারুল ইসলাম ও সিরাজদিখান উপজেলার হাজী আলী আহাম্মদ।

এ ছাড়া শ্রীনগর উপজেলার যুগ্ম সদস্য সচিব আ. রব সিকদারসহ আহ্বায়ক কমিটির সদস্যরা বক্তব্য দেন। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ দলিল লেখক সমিতি, মুন্সীগঞ্জ জেলা শাখার সদস্য সচিব এইচ.এম. আলমগীর হোসেন। তিনি বলেন, দলিল লেখকদের প্রাণের দাবি সাত দফা বাস্তবায়নে মুন্সীগঞ্জ জেলার দলিল লেখকদের ঐক্যবদ্ধ করে কেন্দ্রীয় কমিটির আহ্বানে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

পাশাপাশি জেলার দলিল লেখকদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের জন্য স্থানীয়ভাবে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। বক্তারা নবগঠিত আহ্বায়ক কমিটির প্রতি সমর্থন জানান। একই সঙ্গে সমিতির সব কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং সাত দফা দাবি বাস্তবায়নে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন, সিরাজদিখানের মো. আবদুল রহমান, মো. আক্তার হোসেন, শ্রীনগরের নজরুল ইসলাম কাজল, আকাশ, মো. সিরাজুল ইসলাম লিটন,লৌহজংয়ের শেখ হামিদুর রহমান মানিক, তুষার আহমেদ, মো. আক্তার হোসেন,সদরের মো. সাইফুল ইসলাম পলাশ, আজিজুল হক, মো. নকিব হাসান, সেলিম আহমদ, মো. মেহেদী হাসান রাজীব, এস এম শামীম, ওসমান খান, মো. মাসুদ আলম, সোহাগ মাহমুদ, গজারিয়ায় মো. শামীম ফরাজী,মো. মেহেদী হাসান রাসেল, শাহীন মোল্লা, নূরে আলম, জাকির হোসেন, রিপন মিয়া, সিরাজদিখানের মো. ফিরোজ মৃধা,টঙ্গীবাড়ির আরিফ উল্লাহ, মো. মহিউদ্দিনসহ অন্যরা।

সমিতির প্রধান উপদেষ্টা হাফেজ আহমেদ প্রধান এবং উপদেষ্টা হাজী রোকন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. আলম খান ও আবু ছালেহ সরকার নবগঠিত আহ্বায়ক কমিটির সাফল্য কামনা করেন। সভাপতির বক্তব্যে আহ্বায়ক শ.ম. কামাল হোসেন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সমিতির সাত দফা দাবি আদায়ে জেলার সব দলিল লেখককে সঙ্গে নিয়ে যেকোনো আন্দোলন-সংগ্রামে পাশে থাকবেন।

একই সঙ্গে জেলার দলিল লেখকদের ব্যক্তিগত ও পেশাগত সমস্যা সমাধানে সহযোগিতা করার অঙ্গীকার করেন। সভায় নবগঠিত কমিটির সদস্যরা দলিল লেখকদের পেশাগত স্বার্থ রক্ষা, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং সাত দফা দাবি বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জার্মান পর্যটকের ল্যাপটপ ও ব্যাগ চুরি: অভিযুক্ত যুবককে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

মুন্সীগঞ্জ জেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক কামাল ও সদস্য সচিব আলমগীর

Update Time : 10:22:38 pm, Saturday, 10 October 2026