আজ শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩৩°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৯%

দিল্লিতে বিক্ষোভ ঘিরে আটক ৪০০, বাতিল ২৫০ ট্রেন

  • MIT ERP
  • Update Time : 11:45:59 am, Saturday, 10 October 2026
  • 13
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভারতের রাজধানী দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বিক্ষোভ শুরুর আগেই শহরজুড়ে ৪০ হাজারের বেশি পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চার শতাধিক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার যন্তর মন্তরে সিজেপির পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি ঘিরে দিল্লির নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ বিভিন্ন হোটেল, গেস্ট হাউস ও হোস্টেলে তল্লাশি চালিয়ে কমবয়সি ব্যক্তিদের খোঁজ করছে। কেউ বিক্ষোভে অংশ নিতে দিল্লিতে এসেছেন বলে সন্দেহ হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর একাধিক মেট্রো স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। মধ্য দিল্লির বড় একটি অংশে মোবাইল ইন্টারনেট সেবাও বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বসানো হয়েছে ব্যারিকেড। বিক্ষোভকারীরা যাতে যন্তর মন্তরে পৌঁছাতে না পারেন, সে জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে নরেন্দ্র মোদি সরকার।

শনিবার ভোর ৪টা থেকে দুপুর ২টা পর্যন্ত দিল্লি মেট্রোর ৪৫টি স্টেশনের প্রবেশ ও প্রস্থানপথ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধের তালিকায় রয়েছে রাজীব চক, নয়াদিল্লি, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, প্যাটেল চক ও কাশ্মীরি গেটের মতো গুরুত্বপূর্ণ স্টেশন। এদিকে, শনিবার সকাল ৪টা থেকে দুপুর ২টার মধ্যে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা ছিল—এমন ২৫০টিরও বেশি ট্রেন বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া ট্রেনের মধ্যে অন্য রাজ্য থেকে আসা ট্রেনের পাশাপাশি লোকাল ট্রেনও রয়েছে। যোগাযোগব্যবস্থায়ও আরোপ করা হয়েছে কড়াকড়ি। জনপথ ও কর্তব্য পথের সংযোগস্থলকে কেন্দ্র করে চার কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। শুক্রবার রাত ১০টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এ ছাড়া সম্ভাব্য যানজট এড়াতে দিল্লির বিভিন্ন সড়কে যান চলাচলের পথ পরিবর্তন করা হয়েছে।

তবে প্রশাসনের এত বিধিনিষেধের মধ্যেও বিক্ষোভের সিদ্ধান্তে অনড় রয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। তিনি জানিয়েছেন, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী দলের স্বেচ্ছাসেবক ও সমর্থকেরা যন্তর মন্তরের বিক্ষোভে অংশ নেবেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

শাই হোপের সেঞ্চুরিতে বড় লক্ষ্য তাড়া করে ভারতকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

দিল্লিতে বিক্ষোভ ঘিরে আটক ৪০০, বাতিল ২৫০ ট্রেন

Update Time : 11:45:59 am, Saturday, 10 October 2026