আজ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩০°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

পাকুন্দিয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির স্থানান্তরিত নতুন জোনাল অফিসের উদ্বোধন

  • MIT ERP
  • Update Time : 03:33:02 pm, Thursday, 8 October 2026
  • 10
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নতুন পরিবেশে উন্নত সেবা’ প্রদানের প্রত্যয় নিয়ে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পাকুন্দিয়া জোনাল অফিসের স্থানান্তরিত নতুন ভবনের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নতুন ভবনের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার (জিএম) মো. আবু রায়হান, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস, পাকুন্দিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) নিতাই দাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

নতুন ভবন চালু হওয়ায় পাকুন্দিয়ার বিদ্যুৎ গ্রাহকরা এখন আরও সুন্দর ও আধুনিক পরিবেশে দ্রুত এবং সহজে বিদ্যুৎ-সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে সৌরবিদ্যুৎ উৎপাদনের ওপরও গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, প্রত্যেকের নিজ নিজ বাড়িতে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হলে একদিকে নিজেদের বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব হবে, অন্যদিকে অতিরিক্ত বিদ্যুৎ সরকারের কাছে বিক্রি করে আয় ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যাবে।

তিনি এ উদ্যোগে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, বিদ্যুৎ খাতের উন্নয়নের পাশাপাশি গ্রাহকদের মানসম্মত ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। পরে দেশ ও জাতির কল্যাণ, বিদ্যুৎ বিভাগের উন্নতি এবং পাকুন্দিয়ার বিদ্যুৎ গ্রাহকদের সার্বিক সেবা ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পাকুন্দিয়া জোনাল অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

পাকুন্দিয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির স্থানান্তরিত নতুন জোনাল অফিসের উদ্বোধন

Update Time : 03:33:02 pm, Thursday, 8 October 2026