আজ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৯°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

  • MIT ERP
  • Update Time : 04:27:15 pm, Thursday, 8 October 2026
  • 7
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ২০২৫ সালে বৃত্তিপ্রাপ্ত ৭৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১ টার দিকে বিদ্যালয় চত্বরে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহীউদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সদর থানার ওসি রাসেল সরোয়ার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আকবর আলী, ধৃতি সুন্দর মল্লিকসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সিনিয়র শিক্ষক অমল কান্তি নাগ। এদিকে, অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী ফারদিন শাহরিয়ার খানসহ অন্যরা জানায়, বিদ্যালয় থেকে এ ধরনের সংবর্ধনা পেয়ে তারা আনন্দিত। পড়ালেখার প্রতি আরও মনোযোগী হয়ে সুশিক্ষায় সুনাগরিক হতে চায় তারা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি

নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

Update Time : 04:27:15 pm, Thursday, 8 October 2026