রাজধানীর মহাখালী বাস টার্মিনালে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, শেরপুর থকে মহাখালী বাস টার্মিনালে পৌঁছানোর পর দুপুর দেড়টার দিকে প্রাইম পরিবহনের বাসটিতে এসি থেকে আগুন লাগে।
খবর পেয়ে বেলা ১টা ৪০ মিনিটে দুর্ঘটনাস্থলে পৌঁছায় তেজগাঁও ফায়ার স্টেশনের ২টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আসে ১টা ৪৬ মিনিটে। সম্পূর্ণ নির্বাপণ হয় ২টা ২ মিনিটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, এ দুর্ঘটনা সম্ভাব্য কারণ বাসের বৈদ্যুতিক গোলযোগ। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।






















