আজ শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

রায়পুরে মেঘনা নদীতে অভিযান: ১২ জেলে আটক ও জাল জব্দ

  • MIT ERP
  • Update Time : 05:38:19 pm, Thursday, 8 October 2026
  • 20
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মা ইলিশ সংরক্ষণে লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১২ জেলেকে আটক করেছে উপজেলা মৎস্য অফিস ও বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় পাঁচ হাজার মিটার চায়না দুয়ারি জাল ও চারটি নৌকা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার মেঘনা নদীর আজগর সওদাগরের চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ কোস্টগার্ডের রায়পুর স্টেশনের সদস্য ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সমন্বয়ে অভিযানটি চালানো হয়। আটক জেলেরা হলেন-বিল্লাল মাল (৫২), খোকন (৩৮), হৃদয় গাইন (৩০), আবুল কালাম (৩৯), মোহাম্মাদ আলী (৪০), মো. রাসেল (১৮), মনির মিঝি (৩২), সবুজ হাওলাদার (৩৬), আব্দুল জাব্বার (৩৭), কাদির সর্দার (৫০) ও তসলিম (২৮)।

অভিযানকালে জব্দ করা পাঁচ হাজার মিটার চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা চারটি নৌকার বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে। মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে সরকার ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছে।

নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেঘনা নদীতে অভিযান জোরদার করেছে। রায়পুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুল হাসনাইন বলেন, মৎস্য সংরক্ষণ আইনে আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের কাছ থেকে মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া অপ্রাপ্তবয়স্ক একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে সামষ্টিক পরিকল্পনা গ্রহণের তাগিদ অর্থমন্ত্রীর

রায়পুরে মেঘনা নদীতে অভিযান: ১২ জেলে আটক ও জাল জব্দ

Update Time : 05:38:19 pm, Thursday, 8 October 2026