আজ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩০°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

রামপাল থানার ওসি শেখ রাজীব আল রশিদের আকস্মিক মৃত্যু, পরিবেশ প্রতিমন্ত্রীর শোক

  • MIT ERP
  • Update Time : 03:45:46 pm, Thursday, 8 October 2026
  • 10
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজীব আল রশিদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে রামপাল থানায় দায়িত্ব পালনরত অবস্থায় হঠাৎ তীব্র অসুস্থতা অনুভব করেন শেখ রাজীব আল রশিদ। সহকর্মীরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

রামপাল থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত পাল জানান, জরুরি বিভাগে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন এবং হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।

বাগেরহাটের পুলিশ সুপার জামিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে বাগেরহাট পুলিশ লাইনসে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরহুমের গ্রামের বাড়ি খুলনার রূপসা উপজেলার আইচগাতীতে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মৃত্যুকালে শেখ রাজীব আল রশিদ স্ত্রী, ১০ বছর বয়সী এক ছেলে ও ৬ বছর বয়সী এক কন্যা সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে কর্তব্যনিষ্ঠ এই পুলিশ কর্মকর্তার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম। এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নারায়ণগঞ্জে স্টুডেন্ট টিকিট নিয়ে সংঘর্ষ: দুই কলেজছাত্রকে মারধর ও বাস ভাঙচুর

রামপাল থানার ওসি শেখ রাজীব আল রশিদের আকস্মিক মৃত্যু, পরিবেশ প্রতিমন্ত্রীর শোক

Update Time : 03:45:46 pm, Thursday, 8 October 2026